চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাইতিতে সহিংসতায় অন্তত ৩,৬৬১ জন নিহত: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৯:৪০ পিএম, ২০২৪-০৯-২৮

হাইতিতে সহিংসতায় অন্তত ৩,৬৬১ জন নিহত: জাতিসংঘ

হাইতিতে সংঘবদ্ধ চক্রের ধ্বংসাত্মক সহিংসতায় চলতি বছর তিন হাজার ৬৬১ জন নিহত হয়েছে। জাতিসংঘ শুক্রবার এ কথা জানিয়েছে।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হাইতি নৈরাজ্যের মধ্যে নিমজ্জিত। অপরাধী চক্র রাজধানী পোর্ট-অ-প্রিন্সের নিয়ন্ত্রণ নিয়েছে এবং দেশটির নিরাপত্তা ও স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে।
জেনেভা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার দপ্তরের(ওএইচসিএইচআর) এক প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের প্রথম ছয় মাসে সহিংসতায় প্রায় ছয়লাখ লোক বাস্তুচ্যুত এবং ২৯৫ নারী ও ৬৩ শিশুসহ আহত হয়েছে ১২৮০ জন।
এই সময় ২৫ শিশুসহ অন্তত ৮৯৩ ব্যক্তিকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের জন্য সংঘবদ্ধ চক্র আটক করে রাখে। রাজনৈতিক সংকট এবং রাষ্ট্রীয় কর্তৃপক্ষের দুর্বলতার কারণে সংঘবদ্ধ চক্রটি ক্ষমতা দখলের চেষ্টা করছে।
জাতিসংঘ মানবাধিকার কার্যালয়ের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জানুয়ারি থেকে কমপক্ষে ৩,৬৬১ জন নিহত হয়েছে।
জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বলেছেন, ‘এই সংঘবদ্ধ চক্রের হাতে আর কোন নিরীহ লোককে প্রাণ হারাতে দেওয়া যায় না।’
এ প্রেক্ষিতে হাইতিয়ান কর্তৃপক্ষ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ক্যারিবিয়ান দ্বীপের লোকদের সুরক্ষায় আরও কিছু করার আহ্বান জানিয়েছে ওএইচসিএইচআর।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর