চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৩:৩৭ পিএম, ২০২৬-১০-২১

ট্রাকের গোপন চেম্বারে ৩ লাখ ২০ হাজার ইয়াবা, চালক গ্রেপ্তার

নগরের ডবলমুলিং থানার মনসুরাবাদ এলাকায় একটি ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি গোপন চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনায় ট্রাকের চালক মো. রুহুল আমিন (৪৫) নামের ট্রাক চালককে গ্রেপ্তার করা হয়েছে।


জব্দ করা হয়েছে ইয়াবা পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনারের কার্যালয়ের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপপুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শেখ শরীফুল ইসলাম।


 
গ্রেপ্তার মো. রুহুল আমিন, পাবনা জেলার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড ধর্মগ্রাম খন্দকার বাড়ির মৃত সোহরাব আলীর ছেলে। 

শেখ শরীফুল ইসলাম বলেন, কক্সবাজার থেকে একটি ট্রাকে করে মাদক নিয়ে নগরের কোতোয়ালী হয়ে সাগরিকার দিকে যাওয়া হচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সোয়া বারটার দিকে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ পুলিশ লাইনের বিপরীত পাশে চেকপোস্ট বসায়। পরে রাত সোয়া দুইটার দিকে ট্রাকটি সেখানে পৌঁছালে সেটি আটক করা হয়।
এ সময় ট্রাকের চালক রুহুল আমিনকে গ্রেপ্তার করা হয়। 
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে রুহুল আমিন ট্রাকের পাটাতনের নিচে বিশেষ কৌশলে তৈরি একটি চেম্বারে ইয়াবা থাকার কথা জানান। পরে তাঁর দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে ওই চেম্বার থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবা পরিবহনে ব্যবহৃত যশোর-ট-১১-২৫৬৩ নম্বরের ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ডবলমুরিং মডেল থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া রয়েছে।

রিটেলেড নিউজ

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: নীরব কূটনীতি, অনুত্তরিত প্রশ্ন ও রাষ্ট্রের দায়

আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত


বিজয়া দশমী: সিঁদুর খেলায় দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি

বিজয়া দশমী: সিঁদুর খেলায় দেবী দুর্গার বিদায়ের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উলুধ্বনিতে মুখর মন্ডপে পাঁচ দিনের উৎসবের শেষলগ্নে এসে দাঁড়িয়েছেন সনাতন...বিস্তারিত


আজ বিজয়া দশমী, চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

আজ বিজয়া দশমী, চট্টগ্রামের মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর

নিজস্ব প্রতিবেদক : আজ শুভ বিজয়া দশমী। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সমাপ্তি ঘটছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধরà§...বিস্তারিত


জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা

জমির টপসয়েল কাটায় লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক :  লোহাগাড়ায় ফসলি জমির উপরিভাগের মাটি (টপসয়েল) ও টিলা কাটার দায়ে মাহবুবুর রহমান (৫০) নামে এক ব্যক্তিà...বিস্তারিত


দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার আশা নয়: প্রধানমন্ত্রী

দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার আশা নয়: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : দলীয় মনোনয়ন পেলেই নির্বাচিত হওয়ার নিশ্চয়তা নেই। জনগণ যাকে যোগ্য মনে করবেন এবং যার সঙ্গে জনসম্পৃকà§...বিস্তারিত


মার্শালিং ইয়ার্ড পরিদর্শনে পূর্ব রেলের মহাব্যবস্থাপক

মার্শালিং ইয়ার্ড পরিদর্শনে পূর্ব রেলের মহাব্যবস্থাপক

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মার্শালিং ইয়ার্ডের অপারেশনাল ও কার্যক্রমগত বিভিন্ন দিক পরিদর্শà...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর