শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৩:৫৪ পিএম, ২০২৬-১১-০২
বোয়ালখালীতে মহানগর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি প্রাইভেটকার দুমড়ে মুচড়ে গেছে। এতে গাড়ির চালক আহত হয়েছেন।
তবে গাড়িতে থাকা এক দম্পতি ও তাদের চার মাস বয়সী সন্তান সুস্থ রয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের বেঙ্গুরা স্টেশনের দক্ষিণে খিতাপচর মল্লার ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে কক্সবাজার থেকে মহানগর এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় একটি প্রাইভেটকার রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের ধাক্কায় গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।
এতে চালক আহত হন। ক্ষতিগ্রস্ত গাড়িটির নম্বর চট্টমেট্রো-গ ১২৫০৯৮।
প্রাইভেটকারটিতে চালক, এক দম্পতি ও তাঁদের চার মাস বয়সী একটি শিশু ছিল। তারা খিতাপচর মাজার জিয়ারত শেষে শ্রীপুর বুড়া মসজিদে যাচ্ছিলেন বলে জানা গেছে।
বোয়ালখালী থানার এএসআই মো. মতিন বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। চালক আহত হয়েছেন, অন্য যাত্রীরা সুস্থ আছেন। তাঁরা চট্টগ্রাম নগর থেকে খিতাপচর মাজার জিয়ারতে এসেছিলেন।
গোমদণ্ডী স্টেশন মাস্টার কাঞ্চন ভট্টাচার্য বলেন, বেঙ্গুরা খিতাপচর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নতুন চালু হওয়া দুটি ট্রেনের একটি মহানগর এক্সপ্রেস। ট্রেনটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল। সকাল সাড়ে ১১টায় ট্রেনটি গোমদণ্ডী স্টেশন ত্যাগ করে।
সাতকানিয়া প্রতিনিধি : : সাতকানিয়ায় পুলিশের টহল গাড়ি ভাঙচুর ও এক কনস্টেবলের অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় তà¦...বিস্তারিত
হাটহাজারী প্রতিনিধি : : মোঃ নাজিম উদ্দীন হাটহাজারী চট্টগ্রাম জেলার হাটহাজারী সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্র পরিদর্শন কà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে নিজস্ব ইবাদতখানা মসজিদ পেতে যাচ্ছেন চট্টগ্রামের ফটিকছ...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : মিয়ানমার সীমান্ত দিয়ে কক্সবাজার ও বান্দরবানের বিভিন্ন পথ ব্যবহার করে বাংলাদেশে ঢুকছে ইয়াবা ও ক্র...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মোহাম্মদ আবুল কাশেমের ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়িতে সড়কের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited