শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:১২ পিএম, ২০২২-০২-১৭
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ফর্মের তুঙ্গে থাকা সাকিব আল হাসানকে নিয়ে আইপিএলের নিলামে কাড়াকাড়ি করবে ফ্রাঞ্চাইজিরা— এমন ধারণা ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের।
কিন্তু নিলামে দুবার উঠলেও তার নামই মুখে নেয়নি কোনো ফ্রাঞ্চাইজি। দেশসেরা তারকার নিলামে অবিক্রীত থেকে যাওয়ার বিষয়টি এখন বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে তুমুল আলোচনার বিষয়।
আইপিএলে সাকিবের দল না পাওয়াটা চরম হতাশ করেছে সাকিবভক্তদের।
একইভাবে হতাশ হয়েছেন সাকিবের দল ফরচুন বরিশালের ব্যাটিং কোচ নাজমুল আবেদিন ফাহিম। তার মতে, আইপিএলে সাকিবকে যে দল নিত, তারা লাভবান হতো নিশ্চিত।
বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএল ফাইনাল নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে এ মন্তব্য করেন বরিশালের ব্যাটিং পরামর্শক।
তিনি বলেন, ‘বর্তমান দুরন্ত ফর্ম বিবেচনায় আইপিএলে সাকিবের দল না পাওয়াটা দুঃখজনক। অবশ্য সাকিবের দল না পাওয়ার একটি বড় কারণ হতে পারে যে, (জাতীয় দলের খেলার কারণে) ওকে খুব কম সময়ই পাওয়া যাবে। তবে এর পরও বলা যায়, সাকিব এখন যে ফর্মে আছে, এটি যদি উপলব্ধি করতে পারতেন ফ্র্যাঞ্চাইজিরা, আমার মনে হয়, ওকে নিয়ে নিত। কারণ ও এখন বোলিংয়ে না, ব্যাটিংয়েও ম্যাচ উইনিং খেলোয়াড় হয়ে গেছে।’
বাংলাদেশের লো-স্কোরিং উইকেটেও সাকিব রান পাচ্ছে, সেদিকে ইঙ্গিত করে ফাহিম বলেন, ‘আমাদের এখানে যে ধরনের উইকেটে খেলা হয়, এখানে বিগ হিট করাটা কঠিন। আইপিএলে যে ধরনের উইকেটে খেলা হয় সেখানে এটি আরও সোজা। আমার ধারণা, ভালো উইকেটে সাকিব এখন আরও দ্রুত রান করতে পারবে। অনেক বেশি কার্যকর হবে সে। আমার মনে হয়, কোনো দল যদি ওকে নিত, সেই দলই লাভবান হতো।’
প্রসঙ্গত আইপিএলের গত আসরে নিজের নামে ও দামের প্রতি সুবিচার করতে পারেননি সাকিব। তাকে তিন কোটি ২০ লাখ রুপিতে ফের দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু প্রত্যাশামাফিক পারফরম্যান্স উপহার দিতে পারেননি এ অলরাউন্ডার। ৮ ম্যাচে মাত্র ৯.৪০ গড়ে তিনি করেন ৪৭ রান। আর বল হাতে নেন ৪ উইকেট। যে কারণে এবার কলকাতাসহ বাকি ফ্রাঞ্চাইজিরা সাকিবে আগ্রহ দেখায়নি বলে মনে করেন কেউ কেউ।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited