শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ১২:৪৯ পিএম, ২০২২-০৫-২৪
ফরাসি ওপেনে শিরোপা পুনরুদ্ধারের মিশন জয় দিয়েই শুরু করলো রাফায়েল নাদাল। অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে সরাসরি সেটে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন রেকর্ড ২১ বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা।
তবে প্রথম রাউন্ডে হেরে গেছেন গত আসরের চ্যাম্পিয়ন বারবোরা ক্রেইচিকোভা ও চারবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী তারকা নাওমি ওসাকা। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে চেক রিপাবলিকের ক্রেইচিকোভাকে ১-৬, ৬-২, ৬-৩ গেমে হারান ফ্রান্সের ১৯ বছর বয়সী দিয়ান পারি। জাপানের সাবেক এক নম্বর খেলোয়াড় ওসাকার বিপক্ষে ৭-৫, ৬-৪ গেমে জেতেন যুক্তরাষ্ট্রের আমান্ডা আনিসিমোভা।
রোলাঁ গাঁরোয় সোমবার ৩৫ বছর বয়সী নাদাল জেতেন ৬-২, ৬-২, ৬-২ গেমে। ক্লে কোর্টের রাজার এখানে ১০৬তম জয় এটি। প্রতিযোগিতাটিতে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন এই স্প্যানিয়ার্ড দ্বিতীয় রাউন্ডে খেলবেন ফ্রান্সের কন্তে মুতের বিপক্ষে। স্ট্যানিস্লাস ভাভরিঙ্কাকে ২-৬, ৬-৩, ৭-৬ (৭-২), ৬-৩ গেমে হারিয়েছেন ২৩ বছর বয়সী মুতে।
অন্যদিকে মেয়েদের এককে দাপুটে জয় পেয়েছেন বিশ্বের এক নম্বর তারকা ইগা শিয়াওতেক। ইউক্রেইনের লেসিয়া সুরেঙ্কোরকে ৫৪ মিনিটেই ৬-২, ৬-০ গেমে হারিয়ে দেন তিনি। আরেক ম্যাচে প্রথম সেটে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ১৯ বছর বয়সী ব্রিটিশ তারকা এমা রাডুকানু। ফরাসি ওপেনে অভিষেকে চেক রিপাবলিকের ১৭ বছর বয়সী লিনদা নোসকোভার বিপক্ষে তিনি জেতেন ৬-৭ (৪-৭), ৭-৫, ৫-১ গেমে। টেনিসের ইতিহাসে বাছাইপর্ব পেরিয়ে প্রথম খেলোয়াড় হিসেবে গত সেপ্টেম্বরে ইউএস ওপেন জয়ের অনন্য কীর্তি গড়েন রাডুকানু।
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited