শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৭:৪৫ পিএম, ২০২৪-১০-০৩
আলমগীর মানিক
পাহাড়ি সীমান্ত দিয়ে অবৈধ সিগারেট কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটি শহরে এনে বিভিন্ন ছদ্মাবরনে কুরিয়ার সার্ভিসগুলোর মাধ্যমে লক্ষ কোটি টাকার অবৈধ সিগারেট পাচার করছে চোরাই সিন্ডিকেট চক্র। রাঙামাটি শহরের বিভিন্ন পয়েন্টে থাকা বহুল পরিচিত কুরিয়ার সার্ভিসগুলোকে ব্যবহার করে তাদের কর্মকর্তা-কর্মচারিদের আতাঁত করে চোরাই সিন্ডিকেট চক্র প্রায় প্রতিদিনই রাঙামাটি থেকে পাচার করছে কোটি কোটি টাকার অবৈধ সিগারেট।
বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির মানিকছড়ি চেকপোষ্টে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালণা করে প্রায় ৯ লাখ টাকার সিগারেটসহ ষ্ট্রেডফার্ষ্ট কুরিয়ার সার্ভিসের একটি ছোট কাভার্ট ভ্যানগাড়িসহ দুইজনতে আটক করেছে রাঙামাটি সেনাজোন কর্তৃপক্ষ।
আটককৃতরা হলো- ষ্ট্রেডফার্ষ্ট কুরিয়ার রাঙামাটি শাখার ইনচার্জ জোনাল ম্যানেজার পিয়েল চাকমা ও সহকারী ম্যানেজার তারেকুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে অবৈধ শুল্কবিহীন অরিস ও ওমেগা ব্রান্ডের প্রায় ৯ লাখ টাকার সিগারেট পায় অভিযানকারীরা।
খোঁজ নিয়ে জানাগেছে, রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় অফিস নিয়ে কুরিয়ার সার্ভিসের অফিস পরিচালনা করছে ষ্ট্রেডফার্ষ্ট নামক একটি কুরিয়ার কোম্পানী।
এই কোম্পানীর গাড়িতে করে জনৈক রাজীব ত্রিপুরা ওরফে এভেন্টেস শাহআলম নামের এক ব্যক্তি রাঙামাটি শহরের তবলছড়ির ঠিকানা ও মোবাইল নাম্বার ব্যবহার করে ০১৩২১.........৭৪১ এই নাম্বার উল্লেখ করে এসকল অবৈধ সিগারেট বুকিং প্রদান করে। চট্টগ্রামের হাটহাজারির জনৈক মেসার্স শতরূপা বস্ত্রালয় ও ফয়সাল বস্ত্রবিতান হাটহাজারি শাখা থেকে এসকল অবৈধ সিগারেট বুঝে নেওয়ার তথ্য ষ্ট্রেডফার্ষ্ট কর্তৃপক্ষকে প্রদান করা হয়। ষ্ট্রেডফার্ষ্ট কুরিয়ারের অফিসে গিয়ে উপরোক্ত তথ্যাবলি তাদের কম্পিউটারে পাওয়া যায়।
বিষয়টি নিয়ে জানতে চাইলে উক্ত অফিসে কর্তব্যরত কর্মকর্তা শুভ্রদেব চাকমা জানিয়েছেন, আমাদেরকে জানানো হয়েছে যে, উক্ত কার্টুনগুলোর মধ্যে কাপড় রয়েছে। তাই আমরা এগুলো বুকিং নিয়েছি।
চেক করার নিয়ম থাকলেও মার্সেন্ট কাষ্টমার হওয়ার সুবাধে প্রতিদিন চেক করা হয়না বলেও জানিয়েছেন ম্যানেজার শুভ্র। প্রতিষ্ঠানটির অফিসিয়াল কম্পিউটারে চেক করে দেখা যায়, রাঙামাটি শহরের তবলছড়ির বাসিন্দা রাজীব ত্রিপুরা নাম দিয়ে ০১৩২১.........৭৪১ দিয়ে ঠিকানা লিপিবদ্ধ করে গত ১৫/০৮/২০২৪ ইং তারিখ হতে ৩/১০/২০২৪ইং পর্যন্ত অন্তত ১১ বার কাপড়ের কার্টুন উল্লেখ করে ভারতীয় সিগারেট পাঁচার করেছে। এদিকে, বৃহস্পতিবার গাড়ি আটকের পর বুকিংকারি ও প্রাপক উভয়ের উল্লেখকৃত মুঠোফোন ০১৩২১.........৭৪১ ও ০১৩০৬.....৩৪৮ নাম্বারগুলো বন্ধ পাওয়া যায়।
অনুসন্ধানে জানা গেছে, সাম্প্রতিক সময়ে রাঙামাটির জুরাছড়ি উপজেলাধীন ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে ভারতীয় সিগারেট গত ছয়মাস ধরেই নিয়ে আসছে একটি সুবিশাল সিন্ডিকেট চক্র।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ে ঝুমখেত থেকে ধান আনতে গিয়ে বন্য শূকরের আক্রমণে হরিমনি ত্রিপুরা ...বিস্তারিত
খাগড়াছড়ি প্রতিনিধি : : টুরিজম স্পর্ট সাজেকের উজোবাজারে হামলার প্রতিবাদে বিক্ষোভ, পর্যটন সড়কে অবরোধ অব্যাহত রয়েছে। পার্à...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : আগামী ১ নভেম্বর পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭ সালের ১৫ মà¦...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : সাজেকের সংকট কি কেবল পাঁচ দফা দাবির আন্দোলন, নাকি এর নেপথ্যে রয়েছে আঞ্চলিক আধিপত্য বিস্তারের লড়াই!...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited