শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৭:৪৮ পিএম, ২০২৫-০৯-১৫
বান্দরবানের লামা বন বিভাগ একটি সংঘবদ্ধ অপরাধী চক্রের হাতে জিম্মি হয়ে পড়েছে বলে অভিযোগ উঠেছে। ওই চক্রের নামে-বেনামে দেওয়া একের পর এক অভিযোগের কারণে বন বিভাগের দাপ্তরিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে। এর জেরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত তিন মাস ধরে ব্যক্তি মালিকানাধীন জোতের কার্যক্রম বন্ধ রয়েছে।
ফলে লামা, আলীকদম ও নাইক্ষ্যংছড়ি উপজেলার লক্ষাধিক মানুষ বেকার হয়ে পড়েছে। কারণ চলাচল পাশ (পারমিট) ইস্যু বন্ধ থাকায় বাগানের গাছ বাজারজাত করা যাচ্ছে না। এতে স্থানীয় ব্যবসায়ীরাও চরম সংকটে দিন অতিবাহিত করছেন। অনেক বাগান মালিক চিকিৎসা খরচ জোগাতে বা কন্যার বিয়ের জন্য গাছ কাটতে পারছেন না।
লামার বাগান মালিক জহির উদ্দিন বলেন, “গাছ বিক্রি করতে না পারায় বাবার চিকিৎসা করাতে পারছি না।”
আজিজনগরের ব্যবসায়ী বাবুল আক্ষেপ করে জানান, “ঋণ করে বাগান কিনেছি। কিন্তু পাশ না থাকায় গাছ বিক্রি করতে পারছি না। এভাবে চলতে থাকলে আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না।”
অনুসন্ধানে জানা গেছে, বিভিন্ন ডিপোতে মজুদ হাজার হাজার ফুট কাঠ রোদ-বৃষ্টিতে নষ্ট হয়ে যাচ্ছে। এতে ব্যবহার উপযোগিতা কমে বাজারমূল্যও হ্রাস পাচ্ছে।
লামা জোত মালিক ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. সেলিম ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, “নিজেদের বাগানের গাছও বিক্রি করতে পারছি না। এভাবে চলতে থাকলে আমরা ফতুর হয়ে যাব।”
লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, “যে কাজই করি সেটাকে নেগেটিভভাবে উপস্থাপন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ দেওয়া হচ্ছে। এত বেশি অভিযোগ জমা পড়েছে যে এখন তদন্ত সামলাব নাকি অফিসের কাজ করব, বুঝতে পারছি না।”
স্থানীয়রা অভিযোগ করে বলেন, গত কয়েক মাস ধরে একটি সংঘবদ্ধ চক্র মিথ্যা তথ্য দিয়ে বন বিভাগকে বিব্রত করছে। এতে জোত পারমিট কার্যক্রম পুরোপুরি স্থবির হয়ে পড়েছে। দ্রুত সমাধান না হলে হাজার হাজার পরিবার চরম সংকটে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited