শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০১:৫২ পিএম, ২০২২-০৫-০৮
দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী থেকে অবৈধভাবে আহরণ করা প্রায় ১০ হাজার রেনু পোনা উদ্ধার করেছেন নৌ পুলিশের সদস্যরা।
রোববার (৮ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত হালদা নদীর মোহনায় ও তৎসংলগ্ন এলাকায় নৌ পুলিশ অভিযান পরিচালনা করে এই পোনা উদ্ধার করেন।
অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম অঞ্চলের নৌ পুলিশ সুপার মোহাম্মদ মোমিনূল ইসলাম ভূইয়া।
জানা গেছে, অভিযানের সময় রাউজানের কচুখাইন এলাকায় অবৈধভাবে মাছের রেনু পোনা ধরার ঠেলা জাল, পরিত্যক্ত নৌকা ও প্রায় ১০ হাজার রেনু পোনা মাছ জব্দ করা হয়। পরবর্তীতে রেনু পোনাগুলো দ্রুত হালদা নদীতে অবমুক্ত করা হয়। জাল, নৌকা ধ্বংস করা হয়।
সদরঘাট নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম মিজানুর রহমান বলেন, হালদা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ রয়েছে। এরপরও কিছু অসাধু ব্যক্তি মা মাছ শিকার করছে। হালদা নদীর মা মাছ রক্ষায় ও প্রজননের সুরক্ষায় নৌ পুলিশের সদরঘাট নৌ থানা ও হালদা নৌ-ক্যাম্পের অভিযান অব্যাহত রয়েছে ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited