শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:২০ পিএম, ২০২১-০৫-২০
বাঁশখালীতে নির্মাণাধীন এস এস পাওয়ার প্ল্যান্টে পুলিশ-শ্রমিক সংঘর্ষে নিহত ও আহত শ্রমিকদের পরিবারকে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা।
বৃহস্পতিবার (২০ মে) দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন’ এর আর্থিক সহায়তার চেক এসব পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এসময় নিহত ও আহত মোট ২২ জন শ্রমিক ও তাদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এদের মধ্যে নিহত শ্রমিকের পরিবারকে ২ লাখ টাকা এবং আহত শ্রমিকদের পরিবারকে ৫০ হাজার টাকা করে এককালীন আর্থিক অনুদান দেওয়া হয়।
বিভাগীয় কমিশনার এবিএম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মমিনুর রহমান, উপ-পরিচালক (স্থানীয় সরকার) বদিউল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম জাকারিয়া, বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরী, বিভাগীয় শ্রম দফতরের পরিচালক মো. নাসির উদ্দিন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের উপ মহাপরিদর্শক আবদুল্লাহ আল সাকিব মুবাররাত প্রমুখ।
মো.আরফান উদ্দীন : ফটিকছড়ি আজিমপুরের বজল আহমদ চৌধুরী বাড়ির নিবাসী মরহুম বজল আহমদ চৌধুরী (সাবেক চেয়ারম্যান)-এর ছোট ভাই...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited