চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইউক্রেনে পশ্চিমা অস্ত্র–বহরে হামলা চালাবে রাশিয়া!

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০৪:৩৪ পিএম, ২০২২-০৩-১৩

ইউক্রেনে পশ্চিমা অস্ত্র–বহরে হামলা চালাবে রাশিয়া!

ইউক্রেনে রাশিয়ার বিশেষ সামরিক অভিযান গড়িয়েছে তৃতীয় সপ্তাহে। চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো রুশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিচ্ছে।

বিভিন্ন স্থানে এসব অস্ত্র ব্যবহার করেই রুশ সেনাদের অগ্রযাত্রা রুখে দিচ্ছে ইউক্রেনের সেনাবাহিনী।এ পরিস্থিতিতে দেশটিতে পশ্চিমা অস্ত্র ও অস্ত্র সরবরাহের বহরকে লক্ষ্য করে হামলা হতে পারে বলে জানিয়েছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রায়াবকোভ।
স্থানীয় সময় শনিবার (১২ মার্চ) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ থেকে ইউক্রেনে অস্ত্র পাঠানোর প্রক্রিয়াটি খুবই বিপদজনক। এটা আমরা যুক্তরাষ্ট্রকে জানিয়েছি। অস্ত্র সরবরাহের এসব বহর রুশ হামলার বৈধ লক্ষ্যবস্তু হতে পারে বলে  সতর্ক করেছেন তিনি।

সের্গেই রায়াবকোভ বলেন, পশ্চিমারা ইউক্রেনীয় সেনাদের কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ট্যাংক ধ্বংস করার ক্ষেপণাস্ত্র সরবরাহ করছে। এসব ছোট ছোট অস্ত্রের স্থানান্তরের পরিণতি সম্পর্কে তাদের সতর্ক করা হয়েছে। তবে ওয়াশিংটন বিষয়টি খুব একটা আমলে নেয়নি বলে মনে হচ্ছে।

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা করছে না রাশিয়া।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দেশটির দাবি, ইউক্রেন দখল করার ইচ্ছা নেই ক্রেমলিনের। তবে ইউক্রেনকে নিরস্ত্রীকরণ করতে ও নাৎসিবাদের বিস্তার রুখতে হামলা চালানোর কথা জানিয়েছে রাশিয়া।

ইতোমধ্যে ইউক্রেনের কয়েকটি শহরের দখল নিয়েছে রুশ সেনারা। 
সূত্র: আল জাজিরা

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর