শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৫:৫১ পিএম, ২০২১-০২-২৮
সস্ত্রীক করোনার টিকা গ্রহণ করেছেন চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী। আজ (২৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে গিয়ে তিনি টিকা গ্রহণ করেন। এসময় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে প্রতিবেশীর জন্য উপহার হিসেবে ভারত সরকার ২০ লাখ ডোজ টিকার প্রথম চালান পাঠায় গত ২১ জানুয়ারি। এরপর ২২ ফেব্রুয়ারি আরও ২০ লাখ ডোজের ২য় চালান ভারতের মুম্বাই থেকে স্পাইসজেটের একটি বিমানে করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছে।
ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এই টিকাদান ইতোমধ্যে চলছে দেশব্যাপী। চট্টগ্রামে করোনা টিকা প্রদান কার্যক্রমে এ পর্যন্ত ২ লাখ ৫৬ হাজার ৫১ জন টিকা গ্রহণ করেছেন।
টিকা গ্রহণের পর ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, টিকা দিতে পেরে খুব ভালো লাগছে। ওদের টিকা দেওয়ার পদ্ধতি খুবই সুশৃঙ্খল। এজন্য চট্টগ্রাম সিটি করপোরেশন ও স্বাস্থ্য বিভাগকে ধন্যবাদ জানাচ্ছি।
রিপোর্টার : জোবায়ের হোসেন, চট্টগ্রাম : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে আবাসিক হোটেলে নিয়ে ধর্ষণ...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়েছে। ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন চট্ট...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম ওয়াসার প্রায় ২৪১ কোটি টাকা আটকে আছে সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে। এর মধ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার করিমগঞ্জ (শাম্বীর বাপের বাড়ি) এলাকায় একটি পৈতৃক সম্পত্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নতুন মোবাইল অ্যাপ্লিকেশন ‘আমাদের চট্টগ্রাম’ উদ্বোধনের মধ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited