চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সরোয়ার আলমগীরকে সালাহ উদ্দিনের সমর্থন

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০২:৫১ পিএম, ২০২৫-১২-২৭

সরোয়ার আলমগীরকে সালাহ উদ্দিনের সমর্থন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়িতে বিএনপির চূড়ান্ত মনোনীত প্রার্থী সরোয়ার আলমগীরের প্রতি পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছেন বিএনপির প্রবীণ নেতা উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সালাহ উদ্দিন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় ফটিকছড়ি পৌরসভা বিএনপির সদস্য কে এম আজমের বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে সালাহ উদ্দিন বলেন, দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। ফটিকছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং আপামর জনগণের দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে ত্যাগ ও অবদানের জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, একাত্তরের সকল শহীদ মুক্তিযোদ্ধা, বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের এবং ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে শহীদ ও নির্যাতিত সকল মানুষকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফা নিয়ে ফটিকছড়ির বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়েছে এবং এতে জনগণের ব্যাপক সাড়া পাওয়া গেছে। দীর্ঘদিন বিএনপির দায়িত্ব পালনকালে ফটিকছড়ির জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে আমার আত্মার সম্পর্ক গড়ে উঠেছে। তিনি জানান, আসন্ন সংসদ নির্বাচনে তিনি নিজেও বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সরোয়ার আলমগীরকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থা জানিয়ে তিনি বলেন, চূড়ান্ত মনোনয়নের পর দলের সিদ্ধান্তই শেষ কথা। আমাদের সকলের ঐক্যের প্রতীক এখন ধানের শীষ। সকল নেতাকর্মীর প্রতি মান-অভিমান ভুলে ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে ফটিকছড়ির প্রতিটি কেন্দ্রে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে এখন থেকেই কাজ শুরু করার আহ্বান জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন এবং দেশ ও জনগণের কল্যাণে দোয়া চান। সংবাদ সম্মেলনে ফটিকছড়ি উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট এম এ কাশেম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট সাইফুদ্দিন সোহেল, জাফননগর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুদ্দিন খান, উপজেলা কৃষকদলের সভাপতি বজলুর রহিম (রহিম সেনেটারী), উপজেলা বিএনপির সাবেক সদস্য মো. হোসেন, পৌরসভা বিএনপির সদস্য কে এম আজম, উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুর উদ্দিন, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আহমদ উল্লাহ মেম্বার, সুন্দরপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন মেম্বার, অর্থ সম্পাদক বদিউল আলম সওদাগরসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর