চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

সীতাকুণ্ডে প্রাইভেটকার সহ ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

সীতাকুণ্ড প্রতিনিধি :    |    ০৬:৩৭ পিএম, ২০২০-০৯-১৭

সীতাকুণ্ডে প্রাইভেটকার সহ ৩ ইয়াবা ব্যবসায়ী আটক

সীতাকুণ্ডে ইয়াবাসহ প্রাইভেটকার জব্দ করেছে মডেল থানা পুলিশ। এ সময় পুলিশ প্রাইভেটকারে থাকা ৩ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার পূর্বক বুধবার বিকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাতেই সীতাকুণ্ড পৌরসদর কাঁচা বাজারস্থ মহাসড়কে অভিযান চালিয়ে আসামীদের আটক করেন।
তবে মামলার অভিযুক্ত আরো তিন আসামী পলাতক রয়েছে। মামলা পরবর্তী আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণকৃত আসামীরা হলেন টাঙ্গাইল জেলার ঘাটাইল থানার চর পাকুটিয়া এলাকার আবু তাহেরের পুত্র মো.শিহাব(৩১), ব্রাক্ষণবাড়ীয় জেলার সড়াইল থানার শাহবাজপুর ও বর্তমানে ঢাকা খিলক্ষেত নিকুঞ্জ এলাকার মৃত ফিরোজ মিয়ার পুত্র মো.ফরহাদ মিয়া(৩০) ও বরিশাল জেলার কোতয়ালী থানার কাশিপুর এলাকার আব্দুল করিমের পুত্র মো.সেলিম(২৫)।
জানা যায়, গত মঙ্গলবার রাতেই টহল পুলিশের অভিযান পরিচালনা করার সময় সীতাকুণ্ড পৌরসদর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচাবাজার এলাকায় ঢাকামুখি একটি প্রাইভেটকার সন্দেহ হলে গতিরোধ করার চেষ্টা করেন পুলিশ। এ সময় প্রাইভেটকারে থাকা ইয়াবা ব্যবসায়ীরা পুলিশ কোন কিছু বুঝে উঠার আগে দ্রুগ গতিতে গাড়ি চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নাছোড় বান্দা পুলিশও শতভাগ নিশ্চিত হয়ে পিছনে পিছনে দৌড়াতে থাকে।
এক পর্যায়ে মহাসড়কের শেখ পাড়া নামক স্থানে তাদেরকে প্রাইভেটকারসহ আটক করেন। পরে গাড়িটি তল্লাশি করে গাড়ির ভিতর বিশেষস্থানে ২৮৭৫ পিস ইয়াবা উদ্ধার করে থানায় নিয়ে আসেন। আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের সাথে আরো তিন আসামী এই ইয়াবা ব্যবসায় জড়িত বলে স্বীকার করেন।
পুলিশ আটককৃত তিন আসামী ও জদ্বকৃত প্রাইভেটকার ও উদ্ধারকৃত ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দেখিয়ে আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করেন।
এ বিষয়ে জানতে চাইলে সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত সুমন বণিক বলেন,“গ্রেফতারকৃত আসামী,জদ্বকৃত প্রাইভেটকার ও উদ্ধারকৃত ইয়াবা আমরা মাদক দ্রব্য আইনে মামলা পরবর্তী আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে প্রেরণ করেছি। আসামীদের স্বীকারোক্তিমতে মামলায় আরো ৩ আসামী পলাতক রয়েছেন। মাদক নিমূলে জআমাদের এই অভিযান অব্যাহত থাকবে।”

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর