শিরোনাম
আনোয়ারা প্রতিনিধি : | ০৫:৫০ পিএম, ২০২৫-১১-৩০
চট্টগ্রামের আনোয়ারা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এক মনোমুগ্ধকর অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ আবু সুফিয়ান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হিন্দোল বারী, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন , উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সানাউল্লাহ কাউছার, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন ধর, আনোয়ারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজগর আলী, সুমন মিত্র, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সদস্য অসীম কান্তি বড়ুয়া, শিক্ষা উন্নয়নে সহযোগিতাকারী জেবুন্নেছা চৌধুরী। সহকারী শিক্ষক নীলিমা আক্তার এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে, এম, ছরোয়ার হোছাইন। অনুষ্ঠানে বক্তারা বলেন, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রাথমিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ করে নতুন যাত্রায় পা দিচ্ছে। মনোযোগ, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে ভবিষ্যতে নিজেদেরকে দেশের গর্ব হিসেবে গড়ে তুলতে হবে। শেষে শিক্ষার্থীদের হাতে স্মারক উপহার তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন অতিথিরা। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited