শিরোনাম
পটিয়া প্রতিনিধি : | ১০:৩০ পিএম, ২০২২-০৭-১৯
পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের উত্তর হুলাইন গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান শফিক চেয়ারম্যানের বাড়িতে ১৭টি বসতঘর আগুনে পুড়ে গেছে।
সোমবার রাত ১২টার দিকে স্থানীয় আবু বক্করের রান্নাঘরের গ্যাসের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন মুহূর্তের মধ্যে আশপাশের টিনশেড সেমিপাকা ঘরে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে পটিয়ায় ফায়ার স্টেশন থেকে ২টি গাড়ি ঘটনাস্থলে পাঠানো হয়। তারা কয়েক ঘণ্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয়।
এসময় আগুনে ক্ষতিগ্রস্ত হয়, মাহমুদুল হক, আবু বক্কর, আবদুল খালেক, আবুল মনসুর, আবদুস সাত্তার, হারুন, মুছা, জমির হোসেন, ইলিয়াস, আলমগীর, শাহজাহান, আয়েশা খাতুন ও আবদুল মালেকের বসতবাড়ি। তারা বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে জানা যায়, উত্তর হুলাইন গ্রামের শফিক চেয়ারম্যানের বাড়ির আবু বক্করের ঘরে রাতে মেহমান আসে। রাতে তাদের খাওয়াদাওয়া শেষে বিদায় দিয়ে আবু বক্করের স্ত্রী গ্যাসের চুলায় তরকারি গরম দেওয়ার জন্য যান। অসাবধানতাবসত গ্যাস লাইনের পাইপে আগুন লাগে। এ সময় বিকট শব্দে আগুন লেগে মুহূর্তের মধ্যে তা আশপাশের বাড়ি ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় বাড়ি-ঘরের লোকজন যে অবস্থায় ছিল সে অবস্থায় প্রাণে বাঁচতে দৌড়ে বাইরে চলে আসে। আগুনের ভয়াবহতা এত বেশি ছিল যে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুন লেগে বাড়িগুলো দাউ দাউ করে জ্বলতে থাকে। এলাকাবাসী এসে আগুন নেভানোর প্রাথমিক কাজ শুরু করে।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক জমির হোসেব বলেন, আগুনে তাদের সব সম্বল শেষ হয়ে গেছে। কীভাবে আমরা আবার উঠে দাঁড়াবো।
পটিয়া ফায়ার স্টেশনের স্টেশন অফিসার সাঈদুল ইসলাম সময়ের আলোকে জানান, খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বসতঘরগুলো টিনশেড আর ঘনবসতিপূর্ণ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এ ঘটনা ঘটে। তৎক্ষনাত ক্ষয়ক্ষতির পরিমাণের বিষয়ে জানা যায়নি। তবে ১০লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
এ বিষয়ে হাবিলাসদ্বীপ ইউপি চেয়ারম্যান ফজলুল কবির কুমার বলেন, অগ্নিকান্ডে মোট ১৭টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবার গুলোকে মাথা গুজার টাই করে দিতে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাদের পাশে দাঁড়াবো।
পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতিকুল মামুন বলেন, ক্ষতিগ্রস্তদের সরকারিভাবে সম্ভব সব ধরনের সহযোগিতা করা হবে। আজ মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ টাকা, খাদ্যসামগ্রী, বস্ত্র, বিতরণ করা হয়েছে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজনের মধ্যে। এ ছাড়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহায়তা করা হবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited