চট্টগ্রাম   বুধবার, ১৪ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সিইআইটিসিতে শ্রদ্ধা ও ভালোবাসায় অধ্যাপক ডা. রবিউল হোসেনকে স্মরণ

আমাদের ডেস্ক :    |    ০৬:৫৮ পিএম, ২০২৬-০৮-২৭

সিইআইটিসিতে শ্রদ্ধা ও ভালোবাসায় অধ্যাপক ডা. রবিউল হোসেনকে স্মরণ

উপমহাদেশের কিংবদন্তি চক্ষু রোগ বিশেষজ্ঞ, বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি (বিএনএসবি), চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি), ইনষ্টিটিউট অফ্ কমিউনিটি অফথালমোলজী (আইসিও) এবং ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠাতা মরহুম অধ্যাপক ডা. রবিউল হোসেনের ৮৯তম জন্মদিন উদ্যাপন করা হয়। অদ্য ২৭ আগষ্ট বৃহস্পতিবার সকালে সিইআইটিসি ও আইসিও এর যৌথ উদ্যোগে ইমরান সেমিনার হলে অনুষ্ঠানে শ্রদ্ধা ও ভালোবাসায় এই কিংবদন্তির জন্মদিন পালন করা হয়। মো. তৈয়বুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মৃতিচারণ করেন সিইআইটিসি’র ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম। সহযোগী অধ্যাপক ডা. সোমা রানী রায়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সিইআইটিসি ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ রেজওয়ান শাহিদী, আইসিও’র পরিচালক (ভারপ্রাপ্ত)অধ্যাপক ডা.মো.মনিরুজ্জামান ওসমানী, সিইআইটিসি’র মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন, সিইআইটিসি’র ট্রাস্ট বোর্ডের সদস্য রিয়াজ হোসেন, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. গোলাম ফারুক, সিনিয়র কনসালটেন্ট ডা. নাসিমুল গণি চৌধুরী প্রমূখ। 
অনুষ্ঠানে আন্তর্জাাতিকভাবে প্রকাশিত বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র কনসালটেন্ট ডা. সুজিৎ কুমার বিশ্বাস। এছাড়া অধ্যাপক ডা. রবিউল হোসেনের স্মৃতির স্মরণে আইসিও এর সহযোগী অধ্যাপক ডা. শায়লা বেগমের উপস্থাপনায় আয়োজিত কুইজ প্রতিযোগিতায় অংশ নেন সিইআইটিসি ও আইসও এর চিকিৎকবৃন্দ। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপনের জন্য ডা. সুজিৎ কুমার বিশ্বাসের হাতে স্মামননা স্মারক তুলে দেন ম্যানেজিং ট্রাস্টি ডা.কিউ.এম.অহিদুল আলম ও মেডিকেল ডিরেক্টর ও সহযোগী অধ্যাপক ডা. রাজীব হোসেন। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ডা. নুহিন ইসলাম ও ডা. সাবরিনা শারমিনকেও পুরস্কার প্রদান করা হয়। 
বক্তারা বলেন, অধ্যাপক ডা. রবিউল হোসেনের মৃত্যুর দুই মাস পূর্ণ হলো। আজ তাঁর জম্মদিনও। আজকের দিনটি আমাদের কাছে যেমন আবেগ, শ্রদ্ধা ও ভালোবাসায় ভরা স্মরণীয় দিন তেমনি বেদনার দিনও বটে। এইদিনে আনন্দ-বেদনার পাশাপাশি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় আমরা স্মরণ করছি তাঁর অসামান্য কর্মময় জীবন, মানবসেবা, চিকিৎসাক্ষেত্রে অবদান এবং সমাজের মানুষের জন্য তাঁর নিরলস প্রচেষ্টাকে। তাঁর আদর্শ, কর্ম ও মানবিক মূল্যবোধ আমাদের জন্য চিরদিন অনুপ্রেরণা হয়ে থাকবে। চক্ষু চিকিৎসা সেবায় উজ্জ্বল নক্ষত্র কিংবদন্তি চক্ষু চিকিৎসক অধ্যাপক ডা. রবিউল হোসেন স্যার আমাদের একজন শিক্ষক, পরামর্শক ও দেশের রতœ। তাঁর আদর্শ ধারণ করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। তাঁর অসমাপ্ত কাজগুলো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে। 
শেষে অধ্যাপক ডা. রবিউল হোসেনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে অধ্যাপক ডা. রবিউল হোসেনের জন্য সকলের নিকট দোয়া কামনা এবং সিইআইটিসি পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করা হয়। 
 

রিটেলেড নিউজ

খেজুরে তেল মিশিয়ে বিক্রিসহ নানা অনিয়ম, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

খেজুরে তেল মিশিয়ে বিক্রিসহ নানা অনিয়ম, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক : মূল্য তালিকা প্রদর্শন না করা, কেনাবেচার ভাউচার সংরক্ষণে অনিয়ম, অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর প্যাকে...বিস্তারিত


৩০ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট উপাচার্য ক্যাম্পাস ছেড়েছেন

৩০ ঘণ্টা অবরুদ্ধ চুয়েট উপাচার্য ক্যাম্পাস ছেড়েছেন

নিজস্ব প্রতিবেদক : প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ সুপার ও জেলা প্রশাসনের সহায়তায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্à¦...বিস্তারিত


চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার আরও ৭৬৩ জন

চট্টগ্রাম রেঞ্জে একদিনে গ্রেপ্তার আরও ৭৬৩ জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জে কিশোর গ্যাং, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযানে এক দিনে ৭৬৩ জনকে গ্রেপ্তা...বিস্তারিত


বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা হবে : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, রাষ্ট্রীয় সম্পদ কোনোভাবেই পরিত্যকà§...বিস্তারিত


ব্যাংকের ঋণ জালিয়াতি, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

ব্যাংকের ঋণ জালিয়াতি, ব্যবসায়ীর ১৬ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক : নগরের কোতোয়ালী থানার জাল স্বাক্ষরে ব্যক্তিগত গ্যারান্টিনামা তৈরি করে ব্যাংক থেকে ঋণ নেওয়ার মামলà...বিস্তারিত


দ্বিতীয় দিনেও অবরুদ্ধ চুয়েট উপাচার্য

দ্বিতীয় দিনেও অবরুদ্ধ চুয়েট উপাচার্য

নিজস্ব প্রতিবেদক :  টানা দ্বিতীয় দিনের মতো অবরুদ্ধ অবস্থায় রয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (à...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর