শিরোনাম
নয়ন চক্রবর্তী, বান্দরবান : | ১২:১২ পিএম, ২০২৬-১১-০৮
বান্দরবানের লামা উপজেলায় হেডম্যান নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে মিথ্যা তথ্যের ভিত্তিতে মানববন্ধন, বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রদান এবং স্মারকলিপিতে গণস্বাক্ষরের নামে অধিকাংশ স্বাক্ষর জাল করার অভিযোগ উঠেছে।এ নিয়ে স্থানীয়দের মাঝে উত্তেজনা ও বিভ্রান্তি সৃষ্টি হয়েছে
শনিবার (৭ নভেম্বর) দুপুরে লামা উপজেলার সরই ইউপির ৩০৩ নং ডলুছরির বাসিন্দারা এ অভিযোগ করেন
অভিযুক্তরা , সাবেক হেডম্যান যোহন এিপুরা, চংপাত ম্রো . রনি ম্রো, অভিরাম এিপুরা .রামসং ম্রো .সত্যরাম এিপুরা,রুমথুই ম্রো . চিংহলামং মার্মা .পিতর এিপুরা .যোসেফ এিপুরা সকলেই লামা সরই এলাকার বাসিন্দা।
সম্প্রতি সরই ইউপির ওই এলাকায় গেলে স্থানীয়রা জানান,
সরই ইউপির ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজার সাবেক হেডম্যান যোহন ত্রিপুরার বিরুদ্ধে হেডম্যান রিপোর্টের নামে অতিরিক্ত অর্থ আদায়, ভুয়া রিপোর্ট প্রদান এবং পছন্দের ব্যক্তিকে জমির মালিকানা দেখিয়ে বিক্রিতে সহায়তার কারনে
নিঃস্ব হয়েছে ওই এলাকার অনেক পাহাড়ি-বাঙ্গালী পরিবার।এরই অভিযোগের প্রেক্ষিতে ২০২১ সালের ডিসেম্বর মাসে বান্দরবান জেলা প্রশাসন তাকে হেডম্যানের পদ থেকে অব্যাহতি দেয়। তবে এরপর থেকে ৩০৩ নম্বর ডলুছড়ি মৌজার হেডম্যান পদটি শূন্য রয়েছে। নতুন হেডম্যান নিয়োগ না হওয়ায় জমির মালিকানা যাচাই, হেডম্যান রিপোর্ট সংগ্রহসহ বিভিন্ন ভূমি সংক্রান্ত কাজে ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
পরে ভারপ্রাপ্ত হিসেবে দ্বায়ীত্ব দেয়া হয় দূর্জধন ত্রিপুরাকে।সম্প্রতি স্থায়ী হেডম্যান নিয়োগ নিয়ে স্থানীয় বাসিন্দারা আলাপ আলোচনা শুরু করলে সাবেক হেডম্যান যোহন ত্রিপুরা,
চংপাত ম্রো, রনি ম্রো, অভিরাম এিপুরা, রামসং ম্রো, সত্যরামদের নেতৃত্বে সংঘবদ্ধ একটি চক্র গত ২২ অক্টোবর বান্দরবান প্রেসক্লাব প্রাঙ্গণে মিত্যা তথ্য ও হয়রানির উদ্দেশ্য হাজীরাম ত্রিপুরা,কাইমপ্রে ম্রো,পাইছাপ্রু ত্রিপুরা,রৌরামেন ত্রিপুরা,জগদ্বীস ত্রিপুরা,হাজরাই ত্রিপুরা ও সূর্যমনি ত্রিপুরার ছবি সম্বলিত ব্যানারে ভূমি দস্যু আখ্যা দিয়ে মানববন্ধন করেন।পরবর্তীতে এসব অভিযোগে বিভিন্ন দপ্তরে মতামত না নিয়ে জাল স্বাক্ষর দিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহনের জন্য স্মারকলিপি প্রদান করেন।মিত্যা ও উদ্দেশ্য মুলক এসব অভিযোগ থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন ভুক্তভোগীরা ।
কিয়াজু পাড়া বাজার এলাকার বাসিন্দা মিনহাজ বলেন, ১৯৮৪-৮৫ সালে পূর্ণচন্দ্র ত্রিপুরার কাছ থেকে তার বাবা জায়গা নিয়েছিল এবং তৎকালীন বায়নানামা দলিলও সৃজন করেছিল। এরপর থেকে তারা দীর্ঘ বছর স্বপরিবারে বসবাস করে আসছিলেন। কিন্তু পরবর্তীতে মোটা অংকের টাকার বিনিময়ে যোহন হেডম্যান পূর্ণচন্দ্র ত্রিপুরার স্থলে অন্য ব্যক্তিকে জায়গার মালিক সাজিয়ে ভুয়া হেডম্যান রিপোর্টের মাধ্যমে কোয়ান্টাম এর নিকট বিক্রি করে দেয়। শুধু তাই নয়, আমাদেরকে জায়গা থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন সময় মিথ্যা মামলাসহ হয়রানী করে আসছিল এবং আমার বাবাকে মিথ্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করে আমাদের ঘরবাড়ী ভেঙ্গে দেয়। পরে বাধ্য হয়ে সেখান থেকে অন্যত্র চলে যায়। এসব অনিয়ম দূর্নীতির কারণে যোহন ত্রিপুরার হেডম্যান পদ বাতিল করা হলেও এখনো পর্যন্ত তাদের ক্রয়কৃত জায়গা ফিরে পাই নাই বলে জানান তিনি।
একই ইউনিয়নের টংঙ্গাঝিরি এলাকার আরেক বাসিন্দা হারমতি ত্রিপুরা বলেন, তাদের পিতাকেও সহজ সরল পেয়ে নিজস্ব জায়গা থেকে উচ্ছেদ করে জায়গা জোরপূর্বক দখল করে নেয় যোহন হেডম্যান। সেসময় ভয়ে তারা মুখ খুলতে বা প্রতিবাদ করতে পারেনি । পরে তাদের জায়গা যোহন হেডম্যান একটি কোম্পানির নিকট বিক্রি করে দেয়ার অভিযোগ করে তিনি।
আনোয়ার আল-হক বলেন, ২০০৬ সালে লামা কোয়ান্টমে চাকরি করা কালিন সময়ে চম্পাত ম্রো'র ভাই লংঙান ম্রো প্রকাশ কাইঙে সরই ইউপির
৮ নম্বর ওযার্ডের সাবেক মেম্বার ও ম্রো জনগোষ্ঠীর নেতা থংলক ম্রো,কে হত্যার ঘটনায় মামলা খরচ বহন করতে তার চাচা তনক্লাং ম্রো'র ৫০ একর পাহাড়ি জমি বিক্রির কথা বলে ৫ লাখ টাকা নেয়। পরবর্তীতে তৎকালীন যোহন হেডম্যানের সহযোগীতায় চম্পাত ম্রো'র নামে বেকডেইটের হেডম্যান রিপোর্ট নিয়ে ৩৫ লাখ টাকার বিনিময়ে তা কোয়ান্টমকে বিক্রি করে দেয়।
স্বারকলিপিতে গণস্বাক্ষরের তালিকায় থাকা ফরিদুল আলম,শাহ আলম,জকির হোসেন,খামরেং ম্রো,লংঙ্গি ম্রো,মো. নুরুল হাকিম,সাং পং ম্রো বলেন,
ভুমি অধিকার রক্ষার কথা বলে সাবেক হেডম্যান যোহন ত্রিপুরারা যে স্বারকলিপি দিয়েছে তাতে গণস্বাক্ষরের তালিকায় থাকা মোবাইল নাম্বার তাদের হলেও স্বাক্ষর গুলো তাদের নয়।সে সব সাক্ষর গুলো কে বা কারা করেছে তাদের জানা নেই।এসব জালিয়াতি চক্রের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।
সরই ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম বলেন, সম্প্রতি ভুমি অধিকার রক্ষার কথা বলে হাজিরাম ত্রিপুরাদের ভূমি দস্য দখলবাজ আখ্যা দিয়ে বিভিন্ন দপ্তরে যে স্বারকলিপি দেয়া হয়েছে স্বাক্ষরটি তার নয়। স্বাক্ষরটি জালিয়াতি করা হয়েছে এবং এ মানববন্ধন ও স্বারকলিপি দেয়াটি একটি উদ্দেশ্যমুলক ঘটনা।
জমি বিক্রয়ের কথা বলন টাকা আত্নসাৎ ও মানববন্ধন -স্মারকলিপিতে স্বাক্ষর জালিয়াতি করার বিষয়ে জানতে চাইলে চংপাত ম্রো বলেন, জায়গাটি কোয়ান্টমকে বিক্রির কথা বলে আনোয়ার আল-হক জালিয়াতি করেছেন।টাকা ফেরত দেয়ার বিষয়ে তিনি কিছুই জানেননা।
এছাড়া হেডম্যান নির্বাচন নিয়ে দ্বন্দ্বের কারণে মানববন্ধন ও স্বারকলিপি দেয়া হয়েছে।স্বারকলিপিতে স্বাক্ষরকারীরা মতামত দেয়ায় কয়েকজনের স্বাক্ষর জালিয়াতি করা হয়েছে বলে স্বীকার করেন তিনি।
অভিযুক্ত সাবেক হেডম্যান যোহন ত্রিপুরা অভিযোগ অস্বীকার করে বলেন, মৌজার প্রজাদের স্বার্থ আদায়ে কাজ করতে গিয়ে একটি পক্ষ তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কেন তাকে হেডম্যান এর পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে সে বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অর্থ আত্মসাৎ ও ভুয়া হেডম্যান রিপোর্ট দেয়ার অভিযোগ তুলে আমাকে হেডম্যান এর পদ থেকে অব্যাহতি দিয়েছে প্রশাসন। তবে অভিযোগ গুলো তদন্ত করে সঠিক তথ্য যাচাই করার কথা জানান তিনি।
মৌজার বর্তমান ভারপ্রাপ্ত হেডম্যান দূর্জধন ত্রিপুরা বলেন, ২০২১ সালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় যোহন ত্রিপুরাকে হেডম্যান পদ থেকে অব্যাহতি দেয় প্রশাসন।এর পর তাকে ভারপ্রাপ্ত হেডম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। তখন থেকে আমি ৩০৩নং ডলুছড়ি মৌজার হেডম্যান এর দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু প্রশাসন থেকে তাকে ভারপ্রাপ্ত হেডম্যান এর দায়িত্ব দেয়া হলেও বিভিন্ন সময়ে সাবেক হেডম্যান যোহন ত্রিপুরা ভুয়া কাগজপত্র সৃজনের মাধ্যমে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে জানান তিনি।
এছাড়া হেডম্যান নির্ধারণকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধের জেরে এসব মিত্যা মানববন্ধন- স্বারকলিপি দেয়া হয়েছে বলে জানান তিনি।
এবিষয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার 'কে একাধিক বার অফিসিয়াল মুঠোফোনে কল ও ক্ষুদেবার্তা পাঠালেও প্রতিউত্তর পাওয়া যায় নি।
রাঙ্গামাটি প্রতিনিধি : : জেলার কাপ্তাইয়ে হালদা নদী ও সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র এবং মৎস্যসম্পদ à...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুà¦...বিস্তারিত
আমাদের ডেস্ক : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ার প্রবণতা র...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদম উপজেলার থিংকুপাড়াসহ ৩২টি দুর্গম পাহাড়ি পাড়ার দীর্ঘদিনের পানিসংকট নিরসনে ৯.৫ à...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : আগামী ৭ নভেম্বর, ২০২৬ শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এদিনে স্বাধীনতার মহান ঘোষক শহিদ...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিচতলায় ন্যায্যমূল্যের নামে পরিচালিত ওষুধের দোকানে অতিà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited