শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:২৭ পিএম, ২০২২-০১-৩০
‘যাত্রী ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যবিধি মানতে হবে, নিতে হবে সরকারের দেওয়া টিকা’ প্রতিপাদ্য সামনে রেখে গণপরিবহন শ্রমিকদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।
রোববার (৩০ জানুয়ারি) বেলা ১২টার দিকে কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে সিভিল সার্জন কার্যালয় চট্টগ্রামের ব্যবস্থাপনায় চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপ ও আন্তঃজিলা বাস মালিক সমিতির সার্বিক সহযোগিতায় কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের মহাসচিব মঞ্জুরুল আলম মঞ্জু।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ বিনাখরচে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি হাতে নিয়েছেন। এটি তারই অংশ। ওমিক্রন যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তা থেকে বাঁচতে হলে আমাদের অবশ্যই টিকার আওতায় আসতে হবে। যাত্রীদের নিরাপত্তায় শ্রমিকদের টিকাদান জরুরি। এর দ্বারা পরিবহনের চালক, শ্রমিকসহ যাত্রীরা নিরাপদে থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি খোরশেদ আলম, অতিরিক্ত মহাসচিব মো. আহাসউল্লা হাসান, যুগ্ম সম্পাদক মো. শাহজাহান, আন্তঃজিলা বাস মালিক নেতা মো.বশর, মো. ইউসুফ, সচিব মো. মানোয়ার হোসেন, মালিক ও আন্তঃজিলা বাস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. ইমান শফি প্রমুখ।
এর আগে হাটহাজারী বাস স্টেশনের ৫০০ জন শ্রমিক টিকা পেয়েছেন। কদমতলী আন্তঃজিলা বাস টার্মিনালে ২০০ শ্রমিককে টিকা প্রদানের পাশাপাশি পর্যায়ক্রমে বহদ্দারহাট, শুভপুর, অলংকারসহ ছয়টি টার্মিনালে শ্রমিকদের টিকা প্রদান করা হবে।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited