চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

সেন্ট মেরী’স স্কুল আলীকদমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :    |    ০৯:২৩ পিএম, ২০২৬-০১-২৯

সেন্ট মেরী’স স্কুল আলীকদমে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত

সেন্ট মেরী’স স্কুল আলীকদমে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ খ্রি: অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্রা. প্রভাত প্লাসিড পিউরীফিকেশন, সিএসসি, প্রধান শিক্ষক, সেন্ট মেরী’স স্কুল আলীকদম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব লিটু চট্টোপাধ্যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আলীকদম। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ফা. রিপন রিচার্ড রোজারিও, ওএমআই, সভাপতি, বিদ্যালয় পরিচালনা পর্ষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নুরুল মোস্তফা, প্রধান শিক্ষক, শহীদ আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয় এবং এস.এফ.এম. মোস্তাঈন বিল্লাহ, স্টাফ রিপোর্টার, দৈনিক আমাদের চট্টগ্রাম ও সিনিয়র শিক্ষক, আলীকদম মৈত্রী উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠান সূচির শুরুতে অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। এরপর জাতীয় সংগীত ও স্কুল সংগীত পরিবেশনের মাধ্যমে প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সার্বজনীন প্রার্থনা পাঠ করেন নবম শ্রেণির শিক্ষার্থী অরনেট ত্রিপুরা এবং ক্রীড়া শপথ পাঠ করান সূর্য চিরাম। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অংশগ্রহণে স্কাউট দলের কোচকাওয়াজ দর্শকদের মুগ্ধ করে।

উদ্বোধনী নৃত্যের মাধ্যমে অতিথিদের ফুল ও ব্যাচ পরানো হয়। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন ব্রা. লিপন লুইস চাম্বুগং, সিএসসি, সহকারী প্রধান শিক্ষক। পরে উদ্বোধক, প্রধান অতিথি ও সভাপতির বক্তব্য অনুষ্ঠিত হয়।

ডিসপ্লে প্রদর্শন শেষে মাঠে মশাল দৌড়ের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়। মশাল দৌড়ে অংশ নেন অনারাং ত্রিপুরা। প্রধান অতিথি খেলায় অংশগ্রহণের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এরপর বিভিন্ন ইভেন্টে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হয়। পুরো অনুষ্ঠান ঘোষণায় ছিলেন মাচাং বীরেন্দ্র ত্রিপুরা, মাস্টার ইব্রাহীম, মিস সেলিনা আক্তার, মি. গিরিমং মার্মা ও মি. সুকান্ত ত্রিপুরা। সবশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ সফলভাবে সম্পন্ন হয়।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর