শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৭:৪৭ পিএম, ২০২৫-০৬-২৯
চট্টগ্রামের বোয়ালখালীতে ৮ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে টুন্টু জলদাস (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (২৮ জুন) রাতে অভিযান চালিয়ে টুন্টুকে আটক করে। আটক টুন্টু জলদাস উপজেলার শ্রীপুর খরণদ্বীপ ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের ভারম্বা ঘাট জলদাসপাড়ার মৃত রমনী জলদাসের ছেলে।
এর আগে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে টুন্টুর বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন। মামলার এজাহারে জানান, গত শুক্রবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে টুন্টু শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার বলেন, শিশুটির মা বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করলে আসামী টুন্টকে অভিযান চালিয়ে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited