শিরোনাম
রাঙ্গামাটি প্রতিনিধি : | ০৩:২৭ পিএম, ২০২১-১১-৩০
রাঙামাটির সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা এলাকায় প্রতিপক্ষ স্বজাতীয় পাহাড়ি সন্ত্রাসীদের গুলিতে জেএসএস এর শীর্ষ সন্ত্রাসী আবিস্কার চাকমা(৪০) নিহত হয়েছে জানা গেছে। নিহতের বাড়ি বাঘাইছড়ির সারোয়াতলী ইউনিয়নের সিজক এলাকায়। তার পিতা মিন্টু চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার সময় সাংগঠনিক দায়িত্ব পালনকালীন সময়ে প্রতিপক্ষের অতর্কিত সশস্ত্র হামলায় আবিস্কার চাকমা নিহত হয়। সে সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএস এর শীর্ষ পর্যায়ের নেতা এবং একাধিক মামলার আসামী বলে স্থানীয় ও নিরাপত্তা বাহিনীর দায়িত্বশীল সূত্রে জানা গেছে। বিগত বছরে বাঘাইছড়ি এলাকার দায়িত্বে থাকলেও সম্প্রতি আবিস্কার চাকমা রাঙামাটির লংগদু, নানিয়ারচর ও সুবলংয়ের দায়িত্বে থেকে সদর উপজেলাধীন বন্দুকভাঙ্গা ইউনিয়নের কিচিং আদম এলাকায় বসবাস করতো। তার অবস্থান নিশ্চিত হয়েই প্রতিপক্ষ পার্বত্য চুক্তি বিরোধী অপর একটি আঞ্চলিকদলের সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে তার মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। বিষয়টি শুনেই ঘটনাস্থলে কোতয়ালী থানা পুলিশের একটি টিমকে পাঠানো হয়েছে তারা ফিরে আসলে ঘটনার বিস্তারিত জানানো যাবে বলে জানিয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ।
বান্দরবান প্রতিনিধি : : বান্দরবানের রুমা উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের একজন মাঠ সংগঠক সমিতির ঋণ আদায় করতে গিয়ে নিখোঁজ হয়েছ...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : হারিয়ে যাওয়া মোবাইল ফোন ফিরে পাওয়ার আশা অনেকেই ছেড়ে দেন। অনলাইন প্রতারণায় খোয়া যাওয়া টাকাও অনেক স...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের জর্জ কোর্ট সংলগ্ন হোটেল কসমস আবাসিকের চতুর্থ তলায় অবস্থিত রুস্টপ রেস্টুরেন্টে ভয়...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পরিবহন সংকট ও সড়কের কাজ নিয়ে সামাজিক যো...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : পার্বত্য চট্টগ্রাম চুক্তিবিরোধী সশস্ত্র সংগঠন ইউপিডিএফ প্রতি মাসে শুধু রাঙামাটি জেলা থেকেই প্র...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited