শিরোনাম
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:: | ০৪:২৪ পিএম, ২০২২-০৮-২৩
খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলাধীন হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকায় কাঠ বোঝাই ট্রাক উল্টে ঘটনাস্থলেই দুজন নিহত হয়েছে।
এ ঘটনায় অন্তত আরও ৮ জন আহত হয়েছে! আহতদের মধ্যে মো. আলমগীর (৪২) এর অবস্থা আশংকাজন হওয়া তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতলে প্রেরণ করা হয়েছে। নিহত এবং আহত সকলেই মানিকছড়ি উপজেলার গ্চছাবিল এলাকার শ্রমিক।
মঙ্গলবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে সিন্দুকছড়ি এলাকা থেকে কাঠ বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্রো-ট- ২৪৩০৩৯) মানিকছড়ি উপজেলার গচ্ছাবিল এলাকায় আসার পথে গুইমারার হাফছড়ি ইউনিয়নের তৈকর্মা এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এ সময় গাছের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুজনার মৃত্যু হয়। গাড়িতে থাকা অন্যনারাও গুরুতর আহন হন।
স্থানীয়দের সহায়তা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মো. রাজু (৩৫),হোসেন ও মো. ইলিয়াস (৩৫), দুজনকে মৃত ঘোষণা করেন । পরে গুরুতর আহত মো. আলমগীর (৪২) কে চমেক হাসপাতালে প্রেরণ করা করেন।
এছাড়া আবু সালেহ (৩০), আমিনুল ইসলাম (৫২), শাহ জামাল (৩৮), সাদ্দাম হোসেন (৩৫), কিছল মিয়া (৩৫), মো. সোহেল রানা (২২), মো. ইউছুফ মিয়া (৩৭), মো. ওহিদুল ইসলাম (৩২), আহত হন। আহতরা সকলেই মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
মানিকছড়ি থানার এস আই শংকর মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের সুরতাহাল শেষে ঘটনাস্থল গুইমারা হওয়াতে মরদেহ গুইমারা থানায় হস্তান্তর করা হয়েছে। আহতদের একজনের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মানিকছড়ি হাসপাতলে চিকিৎসাধীণ অবস্থা আছেন।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited