শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৩:০৮ পিএম, ২০২৫-০৫-২৯
পাহাড়ে সশস্ত্র তৎপরতায় লিপ্ত উপজাতীয়দের আঞ্চলিকদল ইউপিডিএফ কর্তৃক সড়ক নির্মাণ কাজ বন্ধ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধ করেছে হাজারো গ্রামবাসি। বৃহস্পতিবার দুপুরে রাঙামাটির লংগদু উপজেলা সদরে এই মানববন্ধন কর্মসূচী পালন করে স্থানীয় তিন উপজেলার বাসিন্দারা। এতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি, ব্যবসায়ি, এলাকাবাসীসহ সুশীল সমাজের প্রতিনিতিবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘ ৫৪ বছরের সাধনা রাঙামাটি জেলা সদরের সাথে সংযোগ সড়ক হয়ে, নানিয়ারচর দিয়ে লংগদু হয়ে বাঘাইছড়ি সাজেক পৌঁছাবে সাধারণ মানুষ। সেই আশার ফলন যখন ফুটঁতে শুরু করেছে, ঠিক তখনি বাঁধা হয়েছে দাড়িয়ে পাহাড়ে বসবাসরত কিছু অসাধু গোষ্ঠী তথা আঞ্চলিকদলীয় সন্ত্রাসীরা।
গত ২৬ মে নানিয়ারচর এলাকায় রাস্তা না হওয়ার জন্য মানববন্ধন করে তারা। তার প্রতিবাদে এবং দ্রুত সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে মাত্র ২৪ কিলোমিটার সড়কের কাজ সম্পন্ন করতে লংগদুতে মানববন্ধনে ঝড়ো হয়েছে হাজারো মানুষ।
মানববন্ধনে বক্তারা বলেন, তিন উপজেলার স্বপ্নের সড়ক নানিয়ারচরে ২৪ কিলোমিটার সড়কের কাজ বন্ধ করে দিতে পায়তারা করছে অসাধু গোষ্ঠীরা। তাই দ্রুততম সময়ে সেনাবাহিনীর মাধ্যমে জেলা শহরের সাথে মাত্র ২৪ কিলোমিটার সড়ক তৈরী করে তিন উপজেলা উন্নয়নের সাধারণ মানুষের কষ্ট লাগব করতে হবে।
প্রসঙ্গত: নানিয়ারচর উপজেলা হতে লংগদু উপজেলা পর্যন্ত রাস্তা নির্মান করার জন্য ৩/৪ বছর যাবত চেষ্টা করা হলেও ইউপিডিএফ মুল এর সন্ত্রাসী কর্মকান্ডের কারনে রাস্তাটির নির্মান কাজ বন্ধ রয়েছে। বর্ণিত এলাকাটি ইউপিডিএফ মুল অধ্যুষিত এলাকা। রাস্তাটি নির্মাণ হলে জনসাধারন অবাধে চলাচল করলে ইউপিডিএফ মুল এর আধিপত্য ও চাদাঁবাজী অনেকটা কমে যাবে।
ইউপিডিএফ মুল রাস্তা না করার বিরুদ্ধে প্রকাশ্যে বিরোধীতা করছে এবং এলাকার সাধারন উপজাতীয় জনগনকে ভুল বুঝিয়ে এবং ভয়-ভীতি প্রদর্শন করে সমাবেশে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনা দিচ্ছে বলে জানা যায়। নানিয়ারচর ও লংগদু উপজেলা বাসীর দীর্ঘদিনের দাবী রাস্তাটি নির্মাণ করার। সড়কটি নির্মিত হলে তিনটি উপজেলার কয়েক লাখ মানুষের ভাগ্য বদলে যাবে।
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে রাঙামাটি জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যা...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : রাঙামাটি শহরের ডিসি অফিস এলাকা থেকে ২২ মামলার আসামি হিসেবে চিহ্নিত মাদক সম্রাট জসিম (৪৬) কে ধাওয়...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙ্গামাটি জেলার জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সীমান্তবর্তী দুর্গম গবছড়ি বাজারে অগ্নিকাণ...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : ভারত সীমান্তবর্তী এলাকা দিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে রাঙামাটিতে আনা হচ্ছে শুল্কবিহীন অবৈধ সিগারেট। প্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited