চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

‘ইউক্রেন যুদ্ধ পুতিনের ধারণার বাইরে চলে গেছে’

আন্তর্জাতিক ডেস্ক :    |    ০১:০২ পিএম, ২০২২-০৩-০৫

‘ইউক্রেন যুদ্ধ পুতিনের ধারণার বাইরে চলে গেছে’

ইউক্রেন যুদ্ধ পুতিনের ধারণার বাইরে চলে গেছে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।  বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন,  রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে পরিকল্পনা করেছিলেন, এই যুদ্ধ এরইমধ্যে তার ধারনার বাইরে চলে গেছে। মস্কো যদি কোনোভাবে ইউক্রেনের সরকারকে উৎখাত করে নিজের পুতুল সরকারকে ক্ষমতায় বসায় তাহলেও সাড়ে ৪ কোটি ইউক্রেনীয় কখনো সেই সরকারকে মেনে নেবে না। 

তবে এই যুদ্ধ কতদিন স্থায়ী হবে তা বলতে পারেননি তিনি। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেনের পরাজয় অনিবার্য নয়। 

বর্তমানে ইউরোপ সফরে রয়েছেন ব্লিংকেন। ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে তিনি বিবিসিকে বলেন, ইউক্রেনকে সহযোগিতার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় সবকিছু করতে প্রস্তুত।একইসঙ্গে পুতিনের শুরু করা এই যুদ্ধ বন্ধে রাশিয়ার উপরে চাপ বাড়াতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। 

এই যুদ্ধে ইউক্রেনীয়রা কি জয় পাবে- এমন প্রশ্নের উত্তরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, কখনো না কখনো অবশ্যই জয় পাবে। আমি বলতে পারছি না এই জয়ের জন্য কত সময় লাগবে। তবে রাশিয়া এই সাড়ে ৪ কোটি ইউক্রেনীয়কে ‘বশীভূত’ করতে পারবে না।

সাক্ষাৎকারে রাশিয়ার হামলা নিয়ে উদ্বেগ জানিয়ে ব্লিংকেন বলেন, রাশিয়ার বাহিনী ‘বর্বর’ পদ্ধতিতে ইউক্রেনের নাগরিকদের ওপর হামলা চালিয়েছে। এর ফলে ইউক্রেনের মানুষকে ভয়ঙ্করভাবে ভুগতে হচ্ছে।

রিটেলেড নিউজ

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

সীরাতে মোস্তফা মাহফিলে মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান

আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত


টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

টেকনাফে ৩ লাখ ৫০ হাজার ইয়াবাসহ আটক ২

কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত


ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

ইসরাইল ও লেবানানের মধ্যে যুদ্ধবিরতি

আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত


 জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

জাতিসংঘে যেসব সুবিধা পাবেন খলিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত


 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

 পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত


পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন

আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর