চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চবি ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

চবি প্রতিনিধি :    |    ০৪:৫৯ পিএম, ২০২২-০১-১৯

চবি ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বগিভিত্তিক উপগ্রুপ বিজয় ও সিএফসির অনুসারী নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।  

বুধবার (১৯ জানুয়ারি) বেলা ১টায় চবি উপাচার্য দফতরের সিনেট কক্ষে এক জরুরি সভায় এ কমিটি গঠন করা হয়।


এ সময় চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান ও প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠনসহ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করতে বেশকিছু সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রয়েছে- সিসি-ক্যামেরার সংখ্যা বাড়ানো, গুরুত্বপূর্ণ স্পটগুলোতে রাতে বাতির ব্যবস্থা করা এবং ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

কমিটিতে সহকারী প্রক্টর রামেন্দু পারিয়ালকে আহ্বায়ক এবং এসএএম জিয়াউল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। এ ছাড়া সোহরাওয়ার্দী হলের আবাসিক শিক্ষক মো. মোরশেদুল আলম ও শাহ আমানত হলে আবাসিক শিক্ষক হাসান মুহাম্মদ রোমানকে সদস্য হিসেবে রাখা হয়েছে।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এসএম মনিরুল হাসান বলেন, গত রাতের সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের সামনে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে গভীর রাত পর্যন্ত উভয় পক্ষের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল ও সোহরাওয়ার্দী হলে অবস্থান নিলে দুই পক্ষের মধ্যে থেমে থেমে ইটপাটকেল নিক্ষেপ ও উত্তেজনা দেখা যায়। এ সময় আহত দুইজনের নাম পাওয়া গেলেও উভয় পক্ষের নেতাদের দাবি তাদের অন্তত ১০ জন কর্মী আহত হয়েছেন।


 

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর