শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৯ পিএম, ২০২১-০২-১০
চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ১৩ ইউনিটের আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) নগর ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাকলিয়া থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মিজানুর রহমানকে ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয় আনিসুল ইসলাম আজাদকে। এছাড়া আরও ১১ জনকে যুগ্ম আহ্বায়ক ও ১৩ জনকে সদস্য করা হয়। হাজী মুহাম্মদ মহসীন কলেজ ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয়েছে কাজী নাঈমকে ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয় মিজানুর রহমানকে। এছাড়া আরও ৫ জনকে যুগ্ম আহ্বায়ক এবং ৩২ জনকে সদস্য করা হয়। চকবাজার থানা ছাত্রলীগের কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সভাপতি করা হয় জাহিদুল ইসলাম ইরাককে ও সাধারণ সম্পাদক করা হয় জিএম তৌসিফকে। হালিশহর থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয় আব্দুর রহিম জিসান এবং এক নম্বর যুগ্ম আহ্বায়ক মোহাইমিনুল হক চৌধুরী। বায়েজিদ থানা ছাত্রলীগের কমিটিতে আহ্বায়ক করা হয় সুলতান মাহমুদ ফয়সাল ও এক নম্বর যুগ্ম আহ্বায়ক করা হয়েছে রুবেল খান। পাহাড়তলী থানা ছাত্রলীগের কমিটি এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতি মো. আশিকুর রহমান প্রিন্স ও সাধারণ সম্পাদক করা হয় ইয়াছিন আরাফাত আরমান। এছাড়া আংশিক কমিটির মধ্যে ১৭ নম্বর বাকলিয়া ওয়ার্ডে সভাপতি করা হয় রিয়াজ উদ্দিন কাদের ও সাধারণ সম্পাদক সুহৃদ বড়ুয়া শুভ। ১৯ নম্বর বাকলিয়া ওয়ার্ডে সভাপতি করা হয় গোলামুর রহমান চৌধুরী রিজান ও সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ হোসেন রাহাত। ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি করা হয় সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক করা হয় মুজিবুর রহমান রাসেল। ১১ নম্বর দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি মাহফুজ আহমেদ ফাহিম ও সাধারণ সম্পাদক নাঈম উদ্দিন তৌসিফ। ১২ নম্বর সরাই পাড়া ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি করা হয় হান্নান খান ফয়সাল ও সাধারণ সম্পাদক করা হয় ইমাম হোসেন ইমন। ২৫ নম্বর রামপুরা ওয়ার্ডে ছাত্রলীগের সভাপতি করা হয় জাবেদ রহিম মুন ও সাধারণ সম্পাদক করা হয় ইমরান হোসেন বাবু। নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বাংলানিউজকে বলেন, মহানগর ছাত্রলীগকে শক্তিশালী করতে ১৩ ইউনিটের আহ্বায়ক ও আংশিক কমিটি ঘোষণা করা হয়। এসব কমিটির মাধ্যমে নগর ছাত্রলীগ আরও বেশি শক্তিশালী হবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবে। কমিটির বিষয়ে ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ ইমুর মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত
চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited