চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লোহাগাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৩:৫৭ পিএম, ২০২০-০৯-৩০

লোহাগাড়ায় স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে প্রবাসীর স্ত্রী উধাও, থানায় অভিযোগ

লোহাগাড়ায় নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বণালাংকার নিয়ে শরমিন আকতার (২৪) নামে এক গৃহবধূ পালিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত ১৪ সেপ্টেম্বর বিকালে উপজেলার আমিরাবাদ রাজ মহল কমিউনিটির একটি ভাড়া বাসায় এঘটনা ঘটে।  সে উপজেলার আমিরাবাদ মলিক ছোবাহন হাজির পাড়ার ডুবাই প্রবাসী মো. মনজুর ইসলামের স্ত্রী।  এ ঘটনায় ৩০ সেপ্টেম্বর ( বুধবার) সকাল ১১ টার দিকে ওই গৃহবধূর স্বামী প্রবাসী মনজুর ইসলাম বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে স্ত্রী শরমিন আকতার(২৫), শরমিন আকতারের বাবা ছিদ্দিক আহমদ (৬৫), মাতা জাহানারা বেগম (৫২), ছিদ্দিক আহমদের পুত্র কুতুব উদ্দিন (৩৫) ও হালিমা আকতার(৩৮) কে বিবাদী করা হয়।  গৃহবধূর স্বামী প্রবাসী মনজুর ইসলাম জানান,  ৪ বছর আগে উপজেলার কলাউজান আধার চর এলাকার হাফেজ ছিদ্দিক আহমেদের মেয়ে শরমিন আকতারের সাথে আমার বিয়ে হয়। বিয়ের ২ মাস পর আমি জীবিকার তাগিদে ডুবাই চলে যাই। তবে আমাদের মধ্য ভাল সুসম্পর্ক ছিল এবং বিদেশ থাকাকালীন সময়ে সবসময় যোগাযোগ হতো। গত ১৬ সেপ্টেম্বর আমার স্ত্রী শরমিন আকতারকে দেশে যাওয়ার কথা বলি। এর কিছুদিন পূর্বে বিদেশ থেকে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও ৮ ভরি স্বণালাংকার পাঠিয়ে দিই । পরে গত ১৬ সেপ্টেম্বর দেশে এসে যখন বাসায় আসি তখন বাসায় তালাবদ্ধ অবস্হায় দেখতে পায়। পরে বাসার ম্যানেজারের কাছে জিজ্ঞেস করলে সে বলে আপনার স্ত্রী আপনি আসার দু- দিন পুর্বে বাসা (১৪ সেপ্টেম্বর) থেকে চলে গেছে। কি কারণে চলে গেছে তিনি কিছুই বুঝতে পারছেন না। এসময় বাসায় থাকা মালামালও নিয়ে যায় বলে জানান তিনি । পরে অনেকে খোঁজাখুঁজি করি। কিন্তু কোথাও সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করি । 
এ ব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন, এ ঘটনায় প্রবাসী মনজুর ইসলাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্ত করার জন্য থানার এসআই আবদুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। ওনি তদন্ত করে আনইগত ব্যবস্থা নিবেন। অন্যদিকে, অভিযুক্তদের সাথে যোগাযোগ করতে না পারায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রিটেলেড নিউজ

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

মিয়ানমারে পাচারের সময় ইউরিয়া সার জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক : মিয়ানমারে পাচারের সময় ৩৫ হাজার কেজি ইউরিয়া সারসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জো...বিস্তারিত


গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

গরমে অস্থির জনজীবন, বিদ্যুতের জন্য কাটছে নির্ঘুম রাত

আমাদের ডেস্ক : : গরমে দেশজুড়ে ভয়াবহ লোডশেডিং দেখা দিয়েছে। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুতের সংকট তীব্র আকার ধারণ কর...বিস্তারিত


তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

তামাকের ভয়াবহ প্রভাব, সামাজিক ভাবে প্রতিরোধ করা সম্ভব

ঢাকা অফিস : : কে এম আলী হাসান ধূমপান একটি সামাজিক ব্যাধি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে যত লোক মারা গেছে, ঠিক সেই এক...বিস্তারিত


ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

ফটিকছড়িতে বন্যা-পাহাড়ি ঢলে বিপর্যস্ত জনজীবন, সড়ক ও কৃষিতে ব্যাপক ক্ষতি

রিপোর্টার : ফটিকছড়ি উপজেলায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢলে জনজীবন, যোগাযোগ ব্যবস্থা, কৃষি, মৎস্য ও গৃহস্থালি খাতে ...বিস্তারিত


বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

বায়েজিদ সাংবাদিক ফোরাম ( বিএসএফ)'র আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক : "ঐতিহ্যের সাথে উন্নয়নের পথে" স্লোগানকে সামনে রেখে চট্টগ্রাম  মহানগর তথা বায়েজিদ বোস্তামী থা...বিস্তারিত


ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

ধারাবাহিক পর্ব-২: সিডিএতে এলইউসি ও নকশা অনুমোদনের অনিয়ম ও দূর্নীতিতে দায় কার

আমাদের ডেস্ক : : চেয়ারম্যান, অথোরাইজ, প্ল্যানিং শাখা নাকি ইমারতনির্মানকারী অনুমোদনে অনৈতিক আর্থিক সুবিধা নে...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর