শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৮:২২ পিএম, ২০২২-০৮-০৮
চট্টগ্রামের মেয়রের মতো নারায়নগঞ্জের মেয়রকেও প্রতিমন্ত্রীর এবং ঢাকা উত্তর ও দক্ষিণের মেয়রকে মন্ত্রীর পদমর্যাদা দেয়া হচ্ছে।
রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়রগণের পদমর্যাদা নির্ধারণ সংক্রান্ত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়, সিটি করপোরেশনের নির্বাচিত মেয়রগণের পদমর্যাদা নির্ধারণের বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন। এমতাবস্থায় মেয়রগণের স্ব স্ব নামের পাশে বর্ণিত পদমর্যাদা প্রদানপূর্বক গেজেট প্রকাশের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আগের মেয়রকে মন্ত্রী বা প্রতিমন্ত্রীর মর্যাদা না দেয়ার বিষয়টি ছিলো সবার মুখে মুখে। অবশেষে ঘুচলো সে আক্ষেপ। গত বছরের ২৭ জানুয়ারি রেজাউল করিম চৌধুরী চট্টগ্রামের মেয়র নির্বাচিত হন।
এর আগে ২০১৫ সালে ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালের ২১ জুন মন্ত্রীর পদমর্যাদা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।
এরমধ্যে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালে উপনির্বাচনে বিজয়ী হয়ে ৯ মাস ডিএনসিসির মেয়রের দায়িত্ব পালন করেছিলেন আতিকুল ইসলাম। তখন তিনিও মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited