শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৩:২৮ পিএম, ২০২৬-০৯-০৮
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নে বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত ১৪১ পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নগদ ১১ লাখ ২৮ হাজার টাকা মানবিক সহায়তা হিসেবে বিতরণ করা হয়েছে।
৮ সেপ্টম্বর (সোমবার) সমিতিরহাট ইউনিয়ন পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সহায়তা কর্মসূচিতে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রায়হানুল আনোয়ার রাহী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিট নির্বাচনের নির্বাচন কমিশনার ও সমিতিরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ সরওয়ার হোসাইন।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ সরওয়ার হোসাইন বলেন, রেড ক্রিসেন্ট একটি মানবিক সংগঠন। আর্তমানবতার সেবায় সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। সমিতিরহাট ইউনিয়নে বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে রেড ক্রিসেন্ট মানবিক দায়িত্বের যথার্থ প্রমাণ রেখেছে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ রায়হানুল আনোয়ার রাহী বলেন, নির্বাচিত হওয়ার পর চট্টগ্রাম জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের পক্ষ থেকে এটি তাঁর প্রথম মানবিক কার্যক্রম। ফটিকছড়ির সমিতিরহাট ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে কার্যক্রম শুরু করতে পেরে তিনি সন্তোষ প্রকাশ করেন।
তিনি বলেন,আপনাদের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই। আমাদের ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি—এ জন্য সবার কাছে দোয়া চাই। রেড ক্রিসেন্ট সবসময় মানুষের পাশে আছে এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও মানবিক প্রয়োজনে মানুষের পাশে থাকবে।
অনুষ্ঠানে স্থানীয় প্রতিনিধি ও যুব রেড ক্রিসেন্টের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য রেড ক্রিসেন্টের এ উদ্যোগের প্রশংসা করেন।
পরে সমিতিরহাট ইউনিয়নের ১৪১টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মোট ১১ লাখ ২৮ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited