চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

খাবারে কেমিক্যাল ব্যবহার: জরিমানা গুনল ফুলকলি, বনফুলসহ ৬ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক    |    ০৭:২২ পিএম, ২০২৫-১১-১২

খাবারে কেমিক্যাল ব্যবহার: জরিমানা গুনল ফুলকলি, বনফুলসহ ৬ প্রতিষ্ঠান

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় খাবারে কেমিক্যাল ব্যবহারসহ নানা অপরাধে ফুলকলি, বনফুল ও নিউ শাহী বেকারিসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার (১২ নভেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ।
অভিযানে নিউ শাহী বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই এলাকায় অবস্থিত ফুলকলিতে মেয়াদোত্তীর্ণ মিষ্ঠান্ন দ্রব্য বিক্রি এবং পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘন করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া নানা অপরাধে ৬ প্রতিষ্ঠান থেকে মোট ১ লাখ ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানকালে মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানান, ওয়ারলেস এলাকায় নিউ শাহী নামে একটি বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদনে কেমিক্যাল রং ব্যবহার, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর তেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদবিহীন রং এবং স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করায় ৮০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এর আগে গত ১১ নভেম্বর তারিখেও ওই বেকারিতে অভিযান পরিচালনার সময় প্রতিষ্ঠানটি সাময়িকভাবে বন্ধ করা হয়।
এছাড়া কর্ণফুলী মইজ্জ্যারটেক এলাকায় ক্যাফে আল মক্কা হোটেলে অপরিচ্ছন্ন পরিবেশ এবং অবৈধ প্রক্রিয়া খাবার উৎপাদন করায় ১০ হাজার টাকা ও বাসি মিষ্টি বিক্রির উদ্দেশ্য সংরক্ষণের জন্য জাহাঙ্গীর ফুডসকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।
এছাড়া পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘন করায় নূর সুইটসকে ৭ হাজার এবং বনফুলকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে আরো উপস্থিত ছিলেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।

রিটেলেড নিউজ

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত


মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

মনিরুজ্জামান ইসলামাবাদী ছিলেন অসাম্প্রদায়িক বাঙালি গড়ার কারিগর

আবদুল্লাহ মজুমদার : : আবদুল্লাহ মজুমদার : চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, মাওলানা মোহাম্মদ মনি...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর