চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

চকরিয়ার মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন দেড়লাখ টাকা জরিমানা: মেশিন ও পাইপ লাইন ধ্বংস

এম,নুরুদ্দোজা,চকরিয়া:    |    ০৩:১৯ পিএম, ২০২০-০৯-১৭

চকরিয়ার মাতামুহুরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলন দেড়লাখ টাকা জরিমানা: মেশিন ও পাইপ লাইন ধ্বংস

 পরিবেশ আইন লঙ্ঘনের মাধ্যমে কক্সবাজারেের  চকরিয়া উপজেলার মাতামুহুরী নদী থেকে সেলোমেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলণের হিড়িক পড়েছে। বিষয়টি জানতে পেরে অভিযানে নেমেছেন উপজেলা ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.তানভীর হোসেনের নেতৃত্বে অভিযানে বালু উত্তোলণের অপরাধে তিনটি মামলায় দেড়লাখ টাকা জরিমানা করেছেন।
সম্প্রতি আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাতামুহুরী নদীর বিভিন্ন বালু পয়েন্টে অভিযান চালিয়ে একটি সেলোমেশিন ও বিপুল পরিমাণ পাইপ জব্দের পর গুড়িয়ে দিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পেশকার মিলন কান্তি দাশ।
আদালতের পেশকার ও চকরিয়া উপজেলা ভুমি অফিসের কর্মকর্তা মিলন কান্তি দাশ বলেন, দীর্ঘদিন ধরে পরিবেশ আইন লঙ্ঘনের মাধ্যমে কতিপয় মহল চকরিয়া উপজেলার মাতামুহুরী নদীর নামার চিরিঙ্গা, সাহারবিল, পূর্ববড় ভেওলা, বিএমচর, বেতুয়া বাজার, কৈয়ারবিল ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছেন।
জানতে চাইলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও চকরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এক শ্রেণির অসাধু ব্যক্তি মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্টে মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে আসছিলেন। এ অবস্থার কারণে সরকার বিপুল অঙ্কের রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
অবশ্য সম্প্রতি সময়ে উপজেলা প্রশাসনের পক্ষথেকে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধে জড়িতদের তাগাদা দেওয়া হয়। এরপরও মেশিন বসিয়ে বালু উত্তোলন বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয় ।এ সময় ১টি মেশিন ও বেশ কিছু পাইপ জব্দ করে গুড়িয়ে দেয়া হয়েছে। অভিযানের সময় বালু উত্তোলনে জড়িতরা পালিয়ে যায়।
সহকারি কমিশনার ভুমি বলেন, আগেরদিন বুধবার মাতামুহুরী নদীর বেতুয়াবাজার এলাকায় অবৈধভাবে বালু উত্তোলণের পর মজুদ করার অভিযোগে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ ধারার আলোকে দুইটি মামলায় ১ লাখ দুই হাজার টাকা ও মঙ্গলবার উপজেলার সুরাজপুর একটি মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
 

রিটেলেড নিউজ

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

রমজান ঘিরে পাহাড়ের পাদদেশে পুদিনার আবাদ, অর্ধকোটির বাণিজ্যের আশা

স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত


ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়িতে অভিযান: ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত


ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

ফটিকছড়ির সনাতনী সম্প্রদায়ের সঙ্গে নবনির্বাচিত এমপি সরোয়ার আলমগীরের শুভেচ্ছা বিনিময়

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত


জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

জামায়াতের নেতাকর্মীদের নিয়ে পরিষ্কার-প‌রিচ্ছন্নতা অভিযানে শাহজাহান চৌধুরী

খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত


মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে দিলেন পুলিশ

মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত


ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

ফটিকছড়িতে চাঁদাবাজি, দখলবাজি চলবে না: সরওয়ার আলমগীর

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর