শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০৪:১৪ পিএম, ২০২২-১০-০৫
নেটদুনিয়ায় এখন তুমূল শোরগোল দীপিকা-রণবীকে নিয়ে। তাদের নিয়ে ভক্তদের জল্পনা-কল্পনার শেষ নেই। কারণ এবার ভাঙতে বসেছে দীপিকা-রণবীরের সংসার!
দুই তারকার মধ্যে কিছু একটা যে চলছে অনুরাগীদের এই ধারণা মিথ্যা নয়। কারণ অনেকদিন এই জুটিকে একসঙ্গে কোথাও দেখা যায় না। ব্যাপারটাই রহস্যের সৃষ্টি করেছে। ৩ দিন আগেই ইনস্টাগ্রামে রণবীরের উত্তেজক ছবির নীচে মন্তব্য করেন দীপিকা। সেখানে দীপিকা লেখেন, ‘বাহ, বেশ লোভনীয় কিন্তু!’ শুধু এটুকু লিখেই ক্ষান্ত দেননি। সঙ্গে জুড়ে দেন জিভ বার করা ইমোজি।
আর এই মন্তব্য নিয়ে শুরু হয় অনুরাগীদের ভাবনা। চিন্তার ভাঁজে তারা হাবুডুবু খেতে থাকেন। কারণ নিজের স্বামীর ছবিতে এভাবে লেখার মানে কি? সে তো তার ঘরেই আছে! তাহলে লোভনীয় কেন লিখতে হবে?
এদিকে দীপিকা পোস্ট করেছেন একটি ছবি। অলঙ্কার বিপণন সংস্থার বিজ্ঞাপনের মুখ তার। হিরকখচিত সাজের তারিফ করে সেখানে রণবীর লিখেছেন, ‘আমার রানি ছিলে! গর্বের বিষয়।’
দুই জনের এই বিপরীত মন্তব্যে যেন বিভ্রান্ত অনুরাগীরা। কিছুতেই তারা এসব মেনে নিতে পারছেন না। সমস্যা কিছু একটা কোথাও হচ্ছেই! যা বাইরে দেখে বোঝার উপায় নেই।
‘রাম লীলা’, ‘বাজিরাও মস্তানি’ থেকে শুরু করে ‘পদ্মাবত’ রণবীর-দীপিকা মানেই হিট জুটি। পর্দায় তাদের রোম্যান্সে বুঁদ হয়ে থাকেন দর্শকরা। কিন্তু বাস্তবে? ২০১৮ সালে তাদের চার হাত এক হয়। কিন্তু তাদের এমন মন্তব্য অনেক অনুরাগীর হৃদয় ভেঙেছে।
বিনোদন ডেস্ক : : শোবিজে এক যুগেরও বেশি সময়ের পথচলা সাফা কবিরের। ক্যারিয়ারে নানামাত্রিক চরিত্রে হাজির হয়ে জনপ্রিয়à...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা, পাঁচলাইশ ও চান্দগাঁওয়ের ঘনবসতিপূর্ণ শহুরে এলাকা নিয়ে চট্টগ্রাম-৮ à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চাইথোয়াই মারমা: খাগড়াছড়ির ৫টি দর্শনীয় স্থান, ঈদের ছুটিতে পর্যটক বরণে প্রস্তুুত রাঙামাটি ও বান্à...বিস্তারিত
আ.ন.ম. তাজওয়ার আলম : চট্টগ্রামের সীতাকুণ্ডে অবস্থিত ফৌজদারহাট ডিসি পার্কে আয়োজিত ‘ফুল উৎসব’ শুরুতে পর্যটকদের আকরà...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : দ্বিতীয়বারের মতো বিয়ে করেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান। পাত্রী রোজা আহমেদ। পড়াশোনা কর...বিস্তারিত
নয়ন চক্রবর্তী, বান্দরবান : : খরচ পোষাতে না পেরে বান্দরবানে অনির্দিষ্ট কালের জন্য হোটেল-রেস্টুরেন্ট বন্ধ করে দেয়া হতে পারে বলে à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited