চট্টগ্রাম   রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

হাটহাজারীতে হেফাজত ঠেকাতে মাঠে আওয়ামী লীগ

হাটহাজারী প্রতিনিধি :    |    ০৪:০০ পিএম, ২০২১-০৩-২৮

হাটহাজারীতে হেফাজত ঠেকাতে মাঠে আওয়ামী লীগ

হেফাজতে ইসলামের ডাকা হরতাল চলাকালে হাটহাজারীতে মুখোমুখি অবস্থান নিয়েছে হেফাজত ও আওয়ামীলীগের নেতাকর্মীরা।

রোববার (২৮ মার্চ) সকাল থেকে হাটহাজারী বাস স্ট্যান্ডে অবস্থান নেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।

এসময় হরতালবিরোধী স্লোগান ও মিছিল করেন তারা। পাশাপাশি হাটহাজারী মাদরাসা গেইটে অবস্থান নিয়ে হরতালের সমর্থনে মিছিল করে হেফাজতে ইসলাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল থেকেই হাটহাজারীতে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও র‌্যাব মোতায়েন রয়েছে।

হাটহাজারী বাস স্ট্যান্ড থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ফতেয়াবাদ, চৌধুরীহাট, অক্সিজেন এলাকায় অভ্যন্তরীণ গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। এসব এলাকায় ছাত্রলীগের নেতা-কর্মীদের অবস্থান নিতে দেখা যায়।

হাটহাজারী উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইকবাল হোসাইন বলেন, সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিতে সকাল থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে সড়কে অবস্থান নিয়েছি। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় আমরা বদ্ধপরিকর।  

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেইটে সকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসাইন টিপুর নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হয়।

হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সকাল থেকে পুলিশ সতর্ক অবস্থানে আছে। কোথাও এখনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।  

রিটেলেড নিউজ

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত


মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা

বাঁশখালী প্রতিনিধি : : বাঁশখালীর বিশিষ্ট শিক্ষক, আলেম ও হোমিওচিকিৎসক মরহুম মাওলানা আশেক এলাহীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা স...বিস্তারিত


সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

সম্মিলিত প্রচেষ্টায় পটিয়াকে সন্ত্রাস-মাদকমুক্ত করা হবে: এনামুল হক

পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া পৌরসদরের শতবর্ষী মোহছেনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১১২ বছর পূর্তি ও প্র...বিস্তারিত


নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

হাটহাজারী প্রতিনিধি : : ব্যবসায়ী হত্যাচেষ্টাসহ হাটহাজারী থানার একাধিক মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম ...বিস্তারিত


সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

সেলুন থেকে নরসুন্দরের লাশ উদ্ধার

আনোয়ারা প্রতিনিধি : : আনোয়ারায় নেপাল রবিদাস (২৬) নামে এক নরসুন্দরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।  শুক্রবার (১১ সেপ্ট...বিস্তারিত


মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

মাইজভাণ্ডার দরবার শরীফে মিলাদুন্নবী মাহফিল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া আহমদিয়া মঞ্জিল শাহী ময়দানে বুধবার (৯ সেপ্টেম্বর) অনুষ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর