চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

মাঠে ব্যাটিং কারিশমা মায়ের, ডাগআউটে হাস্যোজ্জ্বল কন্যা

স্পোর্টস ডেস্ক :    |    ০৩:০০ পিএম, ২০২২-০৩-০৮

মাঠে ব্যাটিং কারিশমা মায়ের, ডাগআউটে হাস্যোজ্জ্বল কন্যা

নারী বিশ্বকাপের এবারের আসরের শুরু থেকেই সবার আগ্রহের কেন্দ্রে পাকিস্তান অধিনায়ক বিসমাহ মাহরুফের ছোট্ট কন্যা ফাতিমা। এক হাতে মেয়ে আর অন্য হাতে ক্রিকেট কিট- বিসমাহ মাহরুফের এমন ছবি বাহ্বা কুড়িয়েছে সবার কাছে।

সেই ফাতিমা আবারও এলেন আলোচনায়। এবার মায়ের ব্যাটিং পারফরম্যান্সের সুবাদে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ৭৮ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন বিসমাহ। এ সময় মাঠের বাইরে ডাগআউটে ছিল ছোট্ট ফাতিমা। তাকেই নিজের ফিফটি উৎসর্গ করেছেন বিসমাহ।


সোমবার মাউন্ট মঙ্গানুইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটিতে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯০ রান করেছে পাকিস্তান। যেখানে অধিনায়ক বিসমাহর একার অবদানই অপরাজিত ৭৮ রান। এছাড়া আলিয়া রাজ খেলেছেন ৫৩ রানের ইনিংস।

চতুর্থ ওভারে উইকেটে এসে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন বিসমাহ। প্রায় তিন ঘণ্টা উইকেটে থেকে ১২২ বলে ৮ চারের মারে করেছেন ৭৮ রান। যা কি না নারী বিশ্বকাপে পাকিস্তানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ সংগ্রহ। বিশ্বকাপের গত আসরে ৭৯ রান করেছিলেন নাহিদা খান।

রেকর্ড না হলেও, ডাগআউটে থাকা নিজের কন্যার সামনে ফিফটি করতে পারার আনন্দের কমতি নেই বিসমাহর। তাই তো পঞ্চাশ ছোঁয়ার পর উদযাপনের সময় দুই হাত দিয়ে বাচ্চা কোলে নেওয়ার মতো উদযাপন করেন তিনি। যা দিয়ে বুঝিয়ে দেন, আজকের ইনিংস আমার মেয়ের জন্যই!


বিসমাহ আজকের ম্যাচে ঝকঝকে ইনিংস খেলার পথে পঞ্চম উইকেটে আলিয়া রাজের সঙ্গে ৯৯ রানের জুটি গড়েছেন বিসমাহ। যা ওয়ানডে ক্রিকেটে পাকিস্তান নারী দলের সর্বোচ্চ রানের জুটি। বিশ্বকাপে পাকিস্তান নারী দলের পক্ষে দশম ফিফটিটি করেছেন আলিয়া রাজ।

রিটেলেড নিউজ

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

শেষ হলো ক্রিস্টিয়ানো রোনালদোর বিশ্বকাপ যাত্রা

স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি:   ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত


বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

বিশ্বমঞ্চে তারা আসেন  মুগ্ধতা ছড়ানোর জন্য

নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত


বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

বিশ্বকাপ উন্মাদনায় রাঙ্গামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা

আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত


আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত


চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

চীন থেকে এল দুই লাখ জার্সি, বাজারে মিলছে ‘মেড ইন থাইল্যান্ড’

স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত


ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

ফিফা বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চায় নরওয়ে

স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটব‌লে বাংলাদেশিদের সমর্থন চে‌য়ে‌ছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস।  মঙ...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

ইউক্রেনে অস্ত্র পাঠানো নিয়ে পশ্চিমাদের আবারও রাশিয়ার হুশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক : : রাশিয়ার মাটিতে আঘাত হানতে পারে— এমন সব অস্ত্র ইউক্রেনকে সরবরাহ করার বিষয়ে পশ্চিমা দেশগুলোকে হু...বিস্তারিত



সর্বশেষ খবর