শিরোনাম
হাটহাজারী প্রতিনিধি : | ০৬:১৩ পিএম, ২০২৫-০৯-০২
মো: শহিদুল ইসলাম :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে জোবরা গ্রামবাসীর সংঘর্ষে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন হাটহাজারী উপজেলা প্রশাসন।
মঙ্গলবার সকালে পরিদর্শনকালে ইউএনও নির্বাহী অফিসার মুহাম্মদ আবদুল মুমিনকে স্থানীয় নারীরা জানান, জোবরা এলাকা প্রায় পুরুষ শূন্য। রাতে বড় কোনো দুর্ঘটনা ঘটলে রক্ষা করার মতো কেউ নেই। তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
এই সময় ইউএনও বলেন, গ্রামবাসীসহ সকল পক্ষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে অনুরোধ করা হয়েছে। ইউপি চেয়ারম্যানকে দ্রুত ক্ষয়ক্ষতি নিরুপণ করতে নির্দেশ দেয়া হয় এবং উপজেলা প্রশাসন থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার আশ্বাস দেয়া হয়।
তিনি আরো বলেন,একাডেমিক ও সামাজিক পরিবেশ ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন। গ্রামবাসী ও শিক্ষার্থীরা মিলেমিশে যেন শান্তিতে বসবাস করতে পারেন, সেদিকেই কাজ করছে প্রশাসন।দীর্ঘদিন ধরে গ্রামবাসী ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা সুহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করে আসছিলেন। তবে সাম্প্রতিক ঘটনাকে কেন্দ্র করে অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। এ অবস্থায় প্রশাসন সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, ফতেপুর ইউপি সাবেক চেয়ারম্যান মো: জাকির হোসেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুছা সিদ্দিকী, ২ নং ইউপি সদস্য আব্দুল কাদের, মোঃ আবুল বশর বাবুল, আনন্দ বিকাশ বড়ুয়া, মোঃ মোজাহের, লোকমান চৌধুরী।
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের ইট à¦...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited