শিরোনাম
সাতকানিয়া প্রতিনিধি : | ০১:৫৪ পিএম, ২০২২-০৭-২৬
সাতকানিয়ায় বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি ও কারেন্ট জাল বিক্রি করায় ৬ দোকানদারকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৫ জুলাই) উপজেলার কেরানীহাটে চিংড়িতে বিষাক্ত জেলি পাওয়ায় এবং কাঞ্চনার জোটপুকুরিয়া বাজারে কারেন্ট জাল বিক্রি করায় এ জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা এ সময় মৎস্য কর্মকর্তা সৈকত শর্মাও উপস্থিত ছিলেন। বিষাক্ত জেলিযুক্ত চিংড়ি বিক্রি করায় মাছ বিক্রেতা মো. লোকমানকে ১০ হাজার টাকা, মো. হেলাল উদ্দিনকে ৫ হাজার টাকা ও জাগির হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া জেলিযুক্ত ১৪ কেজি চিংড়ি জব্দ করা হয়। পরে জেলিযুক্ত এসব চিংড়ি মাটির নিচে পুঁতে ফেলা হয়।
আরেক অভিযানে কাঞ্চনা ইউনিয়নের জোটপুকুরিয়া বাজারে কারেন্ট জাল বিক্রির অপরাধে আবছার উদ্দিনকে ১০ হাজার টাকা, মো. এয়াকুবকে ২ হাজার টাকা ও সাইফুল ইসলামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে এসব কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা -তুজ-জোহরা বলেন, আগামীতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited