চট্টগ্রাম   বুধবার, ২৮ অক্টোবর ২০২৬  

শিরোনাম

ফটিকছড়িতে দুই শিক্ষকেই চলছে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে পাঠদান, শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি :    |    ০৪:৪৭ পিএম, ২০২৫-০৭-০৫

ফটিকছড়িতে দুই শিক্ষকেই চলছে তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয়

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা যা জেলার বৃহত্তম উপজেলা হিসেবে পরিচিত, সেখানে ভয়াবহ শিক্ষক সংকটে চলছে শিক্ষার মূল স্তর প্রাথমিক শিক্ষা। উপজেলার অন্তর্গত তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় হাজী এয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কচুয়াখোন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিলখানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাত্র দুইজন শিক্ষক দিয়ে চালানো হচ্ছে বিদ্যালয়ের পূর্ণ কার্যক্রম।

জানা যায়, ফটিকছড়ি উপজেলার ২২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে উল্লেখিত তিনটিতে দীর্ঘদিন ধরেই শিক্ষক সংকট চলছে। অথচ প্রতিটি বিদ্যালয়েই একাধিক শ্রেণি রয়েছে এবং শিক্ষার্থীর সংখ্যাও কম নয়। এতে একদিকে যেমন শিক্ষার্থীদের পাঠগ্রহণ বাধাগ্রস্ত হচ্ছে, অন্যদিকে অতিরিক্ত কাজের চাপে নাজেহাল হচ্ছেন দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা।

স্থানীয়দের ক্ষোভ স্থানীয় অভিভাবক মো. শাহজাহান বলেন, আমার ছেলেমেয়ে বিদ্যালয়ে নিয়মিত গেলেও পড়ালেখা হচ্ছে না। একজন শিক্ষক একসঙ্গে কীভাবে কয়েকটি শ্রেণি সামলাবেন? আরেকজন অভিভাবক রুবিনা আক্তার বলেন, সরকার যখন শিক্ষার মান উন্নয়নের কথা বলছে, তখন এই অব্যবস্থাপনা খুবই হতাশাজনক।

হাজী এয়াকুব আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাসান মাহমুদ বলেন, এক হাতে পাঁচ শ্রেণির ক্লাস নেয়া এক প্রকার অসম্ভব। তবুও চেষ্টা করছি যেন বাচ্চাদের পুরোপুরি বঞ্চিত না হতে হয়। তিনি আরও বলেন, বিভাগীয় দফতরে বারবার জানিয়েও কোনো স্থায়ী সমাধান মিলছে না।

ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান মুরাদ চৌধুরী বলেন, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক সংকটের বিষয়টি জেলা শিক্ষা অফিসসহ উচ্চপর্যায়ে অবহিত করেছি। আশা করছি, খুব শিগগিরই এসব শূন্যপদে শিক্ষক পদায়ন করা হবে। আপাতত পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে সংযুক্ত শিক্ষক দিয়ে শ্রেণিকক্ষে পাঠদান অব্যাহত রাখা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, "বিষয়টি সম্পর্কে আমরা অবগত রয়েছি এবং তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অতি দ্রুত সময়ের মধ্যেই উক্ত বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

ফটিকছড়ির মতো গুরুত্বপূর্ণ একটি উপজেলায় শিক্ষক সংকটের কারণে শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। দ্রুত শিক্ষক নিয়োগ বা পদায়নের মাধ্যমে সংকট নিরসন না হলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষাজীবন হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও সচেতন মহল।

রিটেলেড নিউজ

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই উপজেলায় নতুন ইউএনও'র যোগদান

মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে  যোগদান করে...বিস্তারিত


ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

ফটিকছড়িতে টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টা, গণপিটুনির পর ৫ জন আটক

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত


৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

৪০০ দাবাড়ুর অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন বোয়ালখালী চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬

বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত


ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

ফটিকছড়িতে আনন্দঘন পরিবেশে প্রবারণা পূর্ণিমা পালিত, ফানুস দেখতে মানুষের ঢল

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধাà...বিস্তারিত


নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

নাজিরহাট পৌরষভায় সড়ক নির্মাণে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ

আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার শাহ সোবাহানিয়া সড়কের উন্নয়ন কাজে নিম্নমানের  ইট à¦...বিস্তারিত


আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

আলীকদমের দুর্গম ওয়াংরাইপাড়ায় ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

স্টাফ রিপোর্টার : : বান্দরবানের আলীকদমে দুর্গম সীমান্ত এলাকার চিকিৎসাবঞ্চিত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের পাশে দাঁড়িয়...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর