শিরোনাম
স্পোর্টস ডেস্ক : | ০৪:৫৯ পিএম, ২০২২-০৪-২৮
চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে ভিয়ারিয়ালকে নিজেদের মাঠে ২-০ ব্যবধানে হারায় লিভারপুল। প্রথমার্ধে কিছুটা পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঠিকই ভিয়ারিয়ালের জালে বল ভিড়িয়েছে অল রেডসরা
ম্যাচের প্রথম গোলটিই আসে সাদিও মানের পা থেকে।প্রিমিয়ার লিগের পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগে দারুণ ফর্মে রয়েছেন লিভারপুলের এই সেনেগাল ফরোয়ার্ড। তাই তার হাতে ব্যালন ডি’অর দেখছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।
ক্লপ বলেন, ‘লিভারপুল যদি ২০২১-২২ মৌসুমে আরো শিরোপা জেতে, তাহলে ব্যালন ডি অরের অন্যতম দাবিদার হবে মানে। ’
ভিয়ারিয়ালের সঙ্গে প্রথম লেগে ২-০ গোলে এগিয়ে থেকেও সন্তুষ্ট নন ক্লপ। পরবর্তী লেগে আরও ব্যবধান বাড়িয়ে ফাইনাল নিশ্চিত করতে চান তিনি। লিভারপুল কোচ বলেন, ‘প্রথম লেগের মতোই দ্বিতীয় লেগটি খেলতে হবে আমাদের। আমরা ২-০ তে এগিয়ে আছি। তবে ওদের মাঠে আমাদের কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আমরা দেখেছি এই দলটি (ভিয়ারিয়াল) তাদের কোচের জন্য লড়াই করে। আমি নিশ্চিত, ফাইনালে যেতে তারা প্রাণপণ চেষ্ট করবে। ’
স্পোর্টস ডেস্ক : : বরুন দে বাপ্পী, ফেনী-কুমিল্লা জেলা প্রতিনিধি: ড্যালাসের আকাশ জুড়ে তখন বিষাদের কালো মেঘ। রেফারি...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বরুন দে বাপ্পী লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ড—এই তিনজন খেলোয়াড়কে আসলে কোনো সা...বিস্তারিত
আলমগীর মানিক, রাঙামাটি : আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে পাহাড়-হ্রদের শহর রাঙ্গামাটিতে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। প্রিয় দল আর্জ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : বিশ্ব ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় এবং জমকালো আসরের পর্দা উঠতে যাচ্ছে উত্তর আমেরিকায়। এবারই প্রথম...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : আর এক দিন পরেই বিশ্বকাপ ফুটবল শুরু হচ্ছে। বিশ্বকাপ ফুটবল শুরুর আগে দেশে দুই লাখ ২২ হাজার জার্সি আম...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন চেয়েছেন ঢাকায় অবস্থিত নরওয়ে দূতাবাস। মঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited