চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

লোহাগাড়ায় ১০হাজার পিচ ইয়াবা,২০লিটার মদসহ ৫মাদক কারবারী আটক

রায়হান সিকদার,লোহাগাড়াঃ    |    ০৬:৪১ পিএম, ২০২০-১০-০৫

লোহাগাড়ায় ১০হাজার পিচ ইয়াবা,২০লিটার মদসহ ৫মাদক কারবারী আটক

চট্টগ্রামের লোহাগাড়ায় পৃথক অভিযান চালিয়ে ৫মাদক কারবারীকে আটক করেছে থানা পুলিশ।এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট, ২০লিটার চোলাইমদ,মাদক পরিবহনে একটি মিনি ট্রাক ও ১টি পিক-আপ জব্দ করা হয়েছে। বিষয়টি লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ নিশ্চিত করেছেন। 
আটককৃতরা হল যথাক্রমে কক্সবাজার জেলার টেকনাফ বড়ইতলী ইমরুল খানের পুত্র কায়েম প্রকাশ এরফান ড্রাইভার(২৮), টেকনাফ হ্নীলা জাদিমুড়া এলাকার আবদুর রশিদের পুত্র হেলপার জসিম উদ্দিন(১৯), ময়মনসিংহ মুক্তাছড়া বড়গ্রাম এলাকার ইউনুছ আলীর পুত্র অলি উলাহ (২১) যশোর জেলার কোতোয়ালি কাজি পাড়ার মৃত মিয়া মতিউর রহমানের পুত্র মিয়া মাসুম রেজা(২৮) ও লোহাগাড়া উপজেলার পদুয়া নয়া পাড়া এলাকার আবদুস আলমের পুত্র জহির উদ্দিন(২৯)। থানা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে পৃথক পৃথক অভিযান চালিয়ে লোহাগাড়া থানার ওসি জাকের হোসাইন মাহমুদ,থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মুহাম্মদ রাশেদুল ইসলাম, এসআই যুযুৎসু যশ চাকমা ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে একটি পুলিশি টিম চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের থানা রাস্তার মাথার সামনে হতে প্রাইভেট কারে তলাশী চালিয়ে এরফান ড্রাইভার ও জসিম উদ্দিনের কাছ থেকে ৫হাজার পিচ ইয়াবা,মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কার্যালয়ের সামনে হতে পিক-আপ গাড়িতে তলাশি চালিয়ে অলি উলাহ ও মাসুদ রেজার কাছ থেকে ৫হাজার পিচ এবং পদুয়া নয়া পাড়ার জনৈক ইউনুছের দোকানের সামনে হতে ২০লিটার চোলাইমহ সহ ৫মাদক কারবারীকে আটক করে। এসময় ১ টি প্রাইভেট কার ও ১টি পিক-আপ গাড়ি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পৃথক ভাবে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩টি মামলা রুজু করা হয়েছে বলে থানা সুত্রে জানা গেছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৫২৪ জন

নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত


ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত


সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

সীরাতুন্নবী প্রতিযোগিতায় চট্টগ্রামে অংশ নিল ১৩০০ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত


সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত


‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

‘খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে’

ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর