শিরোনাম
বোয়ালখালী প্রতিনিধি : | ০৮:৫২ পিএম, ২০২৬-০৭-০৯
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে খাল পার হওয়ার সময় মো. দিদার আলম হৃদয় (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা এলাকার ভাণ্ডালজুড়ি খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হৃদয় পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছগ্রাম আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা। তিনি মৃত ইলিয়াছের ছেলে। জীবিকার তাগিদে স্থানীয় একটি লেবু বাগানে দিনমজুর হিসেবে কাজ করতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে প্রতিদিনের মতো পাহাড়ে কাজে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেন হৃদয়। পথে ভাণ্ডালজুড়ি খালের লেবু বাগিচা এলাকায় খাল পার হওয়ার সময় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে তিনি তলিয়ে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধার চেষ্টা চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি।
স্থানীয় বাসিন্দা মো. ইছাক বলেন, পাহাড়ি ঢলের কারণে খালে প্রচণ্ড স্রোত ছিল। ওই অবস্থায় খাল পার হতে গিয়ে হৃদয় পানির তোড়ে ভেসে নিখোঁজ হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, সকালে পাহাড়ে কাজে যাওয়ার পথে খাল পার হওয়ার সময় হৃদয় নিখোঁজ হন। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুক জানান, খবর পাওয়ার পরপরই নিখোঁজ যুবককে উদ্ধারে ফায়ার সার্ভিসের সদস্যরা অভিযান শুরু করেছেন। উদ্ধার অভিযান চলমান রয়েছে।
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : দেশ রক্ষায় যুবদলকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকà...বিস্তারিত
বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : এস.এফ.এম.মোস্তাঈন বিল্লাহ: দুর্গম পাহাড়ের প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটানো, শিক্ষার আলো ছড়িয়ে দ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মীরসরাই উপজেলা প্রশাসনে নতুন নির্বাহী কর্মকর্তা হিসেবে ২৭ অক্টোবর (মঙ্গলবার) দুপুরে যোগদান করে...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রামের ফটিকছড়িতে মোবাইল টাওয়ারের ব্যাটারি চুরির চেষ্টার অভিযোগে পাঁচজনকে আটক করেছে পুলিশে...বিস্তারিত
বোয়ালখালী প্রতিনিধি : : আলমগীর রানা : চট্টগ্রামের বোয়ালখালীতে প্রায় ৪০০ দাবাড়ুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সফলভাবে সম্পন্ন ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited