শিরোনাম
খবর বিজ্ঞপ্তি | ০৪:৪৫ পিএম, ২০২৫-১১-২৭
আগামী ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে বৈষম্যমুক্ত ৯ম পে স্কেল বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন এবং প্রধান উপদেষ্টা-কে স্মারকলিপি প্রদান করেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু) কর্মচারী ইউনিয়ন।
আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। অবস্থান কর্মসূচি শেষে কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ সিভাসু’র উপাচার্যের মাধ্যমে প্রধান উপদেষ্টা-কে স্মারকলিপি প্রদান করেন।
স্মারকলিপিতে কর্মচারীদের ন্যায্য অধিকার বৈষম্যহীন ৯ম পে স্কেল ১:৪, ১২টি গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন ৩৫,০০০/- টাকা নির্ধারণপূর্বক আগামী ৩০ নভেম্বর ২০২৫ এর মধ্যে পে কমিশনের রিপোর্ট প্রদান এবং ১৫ ডিসেম্বর ২০২৫ এর মধ্যে ৯ম পে স্কেলের গেজেট প্রকাশের অনুরোধ জানানো হয়।
বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশনের আহ্বানে সিভাসু কর্মচারী ইউনিয়ন উক্ত কর্মসূচি পালন করে।
সিভাসু কর্মচারী ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো: জাহিদুর রহমানের সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মচারী ইউনিয়নের সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক মো: আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান এবং দপ্তর সম্পাদক মো: সাহেদ।
নিজস্ব প্রতিবেদক : স্পষ্ট করে বলতে চাই, এখানে কোনো সিন্ডিকেট ব্যবসায়ীদের আমরা স্পেস দিতে চাই না। যারা সিন্ডিকেট করে প...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ক্যাপশন: কদম মোবারক মুসলিম এতিমাখানার নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৬ - ২০২৯) এর অভিষেক ও ইফতার...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম-৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আবু সুফিয়ান বলেছেন, চট্টগ্রাম ২৫০ শয্যা ব...বিস্তারিত
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংগৃহীত বর্জ্য পরিবেশবান্ধব প্রযুক্তির মাধ্যমে বিদ্যুতে রূপান্তর ক...বিস্তারিত
রিপোর্টার : চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, প্রযুক্তিনির্ভর বিশ্বব্যবস্থায় ব...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কৃষি জমির টপ সয়েল কাটার কাজে সহায়তা করায় মো. জুয়েল মিয়া (৩৪) নামের এক যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited