শিরোনাম
আলমগীর মানিক, রাঙামাটি | ০৬:১৪ পিএম, ২০২৪-১১-২১
বাংলাদেশ বেতারের অনুষ্ঠান সংস্কার,যুগোপযোগী পরিকল্পনা ও জনসম্পৃক্ততা' এই প্রতিপাদ্যে রাঙ্গামাটি বেতারের অস্থায়ী অডিটোরিয়ামে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার(২১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক মো. ছালাহ্ উদ্দিন।
সুধী সমাবেশ প্রধান অতিথি বলেন, আমরা বর্তমান সংস্কারের এই সুযোগকে কাজে লাগিয়ে বেতারকে সংস্কার করতে চাই। আর সংস্কার হবে যুগোপযোগী এবং প্রাসঙ্গিক। তিনি আরো বলেন, শুধু বেতার বা প্রতিষ্ঠান সংস্কার নয় আমাদের সকলের উচিত আমাদের মানসিকতা পরিবর্তন সহ সমাজ সংস্কারের দিকেও মনোযোগ দেওয়া। কারণ সংস্কারের যে অপূর্ব সুযোগ এসেছে সেটা কাজে লাগানো উচিত। বেতারের যে নির্দিষ্ট পরিসীমা রয়েছে সে পরিসীমার মধ্য থেকে বেতারা সংস্কারে উদ্যোগ নেওয়া হবে এবং তা বাস্তবায়নে যথশত চেষ্টা করা হবে।
এসময় বাংলাদেশ বেতার রাঙ্গামাটি কেন্দ্রের আঞ্চলিক পরিচালক আব্দুল্লাহ মো.তারিক এর সভাপতিত্বে, রাঙামাটি সরকারী কলেজের প্রফেসর অধ্যক্ষ জাহেদা সুলতানা,বেতারের আঞ্চলিক প্রকৌশলী আবু সালেহ, উপ-আঞ্চলিক পরিচালক মনিরুল ইসলাম, কৃষি সম্প্রসারন অধিদপ্তর রাঙ্গামাটি অঞ্চলের অতিরিক্ত পরিচালক তপন কুমার পাল, রাঙামাটি জেলা পরিষদ সদস্য মো: মিনহাজ মুরশিদ, বেতার কেন্দ্রের সিনিয়র ঘোষক শিখা ত্রিপুরা,কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক ও বেতার ঘোষক তারেক আহমেদ,বেতার ঘোষক মো.কাওসার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সুধী সমাবেশে বক্তারা বলেন, আগে আমাদের কথা বলার সুযোগ ছিল না। কিন্তু ছাত্র ভাইয়েরা আন্দোলনের মাধ্যমে আমাদেরকে কথা বলার স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এনে দিয়েছে। এজন্য আমরা আজকে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি।
আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম নগরীর রাস্তায় প্রতিদিনের যানজট, বর্ষায় জলাবদ্ধতা, বর্জ্যের স্তূপ আর নাগরিক দুর্ভোগের ম...বিস্তারিত
রাঙ্গামাটি প্রতিনিধি : : রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারি, মাদকসেবী, অস্থিতিশীলতা সৃষ্টির অভিযà...বিস্তারিত
মো.আরফান উদ্দীন : পৃথিবীর আর কোন দেশে বাংলাদেশের মতো প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় এত মানুষের প্রাণহানি ঘটে কি না, তা আমার...বিস্তারিত
আবদুল্লাহ মজুমদার : : একটি মৃত্যুদণ্ডের খবর কখনো কখনো একটি পরিবারের শোকের সীমানা ছাড়িয়ে রাষ্ট্রের দায়িত্ববোধকেই কাঠগà§...বিস্তারিত
আমাদের ডেস্ক : : লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অন্তর্ভুক্ত লায়ন্স ক্লাব অব চিটাগং কর্ণফুলী এল...বিস্তারিত
আমাদের ডেস্ক : : কবিতা, সাহিত্য এবং আন্তর্জাতিক সাহিত্য বিনিময়ে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানজনক সার্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited