শিরোনাম
স্টাফ রিপোর্টার : | ০৫:২২ পিএম, ২০২৬-০৯-১৯
ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নবগঠিত কমিটির দায়িত্বশীলরা শপথ গ্রহণ করেন এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আলীকদম উপজেলা শাখার সাবেক উপদেষ্টা, বিশিষ্ট শিক্ষাবিদ ও রাজনীতিবিদ মুফতী সাইফুল্লাহ সাইফী। শাখা সভাপতি মাওলানা নজির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ পাঠ করান।
নবগঠিত উপদেষ্টা পরিষদে রয়েছেন—হাফেজ মুহাম্মদ ইব্রাহিম, মাওলানা শিব্বির আহমদ ছিদ্দিকী, কাজী কুতুব উদ্দিন, মাওলানা মুফতী শফিউল আলম, মাওলানা এ কে এম আয়ুব খান, মাওলানা গোলাম কিবরিয়া, মাওলানা জুনাইদুল ইসলাম, মাওলানা মারুফ হাসান ও মুফতী সাইফুল্লাহ সাইফী।
পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা নজির উদ্দিন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন আব্দুল জব্বার ও মো. আবু শাকের। সেক্রেটারি মাওলানা জালাল উদ্দিন, জয়েন্ট সেক্রেটারি হাফেজ নূর হাকিম রিয়াদ, সাংগঠনিক সম্পাদক মো. আবুল হাশেম, প্রচার সম্পাদক মোহাম্মদ হোসেন, দপ্তর সম্পাদক মো. দুলাল মিয়া এবং অর্থ ও প্রকাশনা সম্পাদক মো. নাছির উদ্দিন।
এ ছাড়া প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ইসমাইল, দাওয়াহ ও জনশক্তি সম্পাদক আব্দুল মজিদ, ছাত্রী ও মহিলা ইউনিট বিষয়ক সম্পাদক আব্দুল মজিদ (খলিফা), ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মো. আহমদ উল্লাহ এবং নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইয়াছিন মিঞা।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন নারায়ণ দে, মো. মনছুর আলম ও মাওলানা মো. মামুন। পাশাপাশি মহিলা ইউনিট থেকে আরও আটজন সদস্যাকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে বলে জানানো হয়েছে।
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, দায়িত্বশীলদের ভূমিকা এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নিজস্ব প্রতিবেদক : অনিরুদ্ধ অপু: এশিয়াখ্যাত কর্ণফুলী পেপার মিলকে আরো আধুনিক করার উদ্যোগ নিচ্ছে সরকার। বাংলাদেশ কেম...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : চট্টগ্রামের পটিয়া উপজেলায় গত কয়েক সপ্তাহ ধরে ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : চট্টগ্রামের আনোয়ারায় কর্ণফুলী ইউরিয়া ফার্টিলাইজার কোম্পানি (কাফকো) থেকে আসা রাসায়নিকযুক্ত বর্জ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : বাংলাদেশ শিক্ষক সমিতি বাঁশখালী উপজেলা শাখা কমিটি গঠিত হয়। গত ১৪ সেপ্টেম্বর বিকেল ৪ টায় বাঁশখাল...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : দেশের ব্যাংকিং খাতে সরকার পতনের পরে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে চট্টগ্রামে, বিশেষ করে পটিয়ায়। কারণ ছা...বিস্তারিত
রাঙ্গুনিয়া প্রতিনিধি : : অনিরুদ্ধ অপু, রাঙ্গুনিয়া: নানা সীমাবদ্ধতার মধ্যেও এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে সাফল্যের সঙ্গে উত্তী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited