চট্টগ্রাম   শনিবার, ৩১ অক্টোবর ২০২৬  

শিরোনাম

টাওয়ারের ব্যাটারি চুরি, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    |    ০৪:০০ পিএম, ২০২৬-১০-৩১

টাওয়ারের ব্যাটারি চুরি, চক্রের ৬ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে মোবাইল ফোনের টাওয়ার থেকে ব্যাটারি চুরির অভিযোগে আন্তজেলা চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। চট্টগ্রাম ও কুমিল্লায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 
এ সময় চুরির কাজে ব্যবহৃত দুটি নোহা মাইক্রোবাস, দুটি ব্যাটারি ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা ব্যাটারির বাজারমূল্য প্রায় ৬ লাখ টাকা।


গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লার লাকসামের মো. সোহাগ (৩৪), মো. শামসুদ্দিন (৪১), মো. মোজাম্মেল হক (৩২) ও মো. সাইফুল ইসলাম স্বপন (৪৪), কুমিল্লা সদর দক্ষিণের মো. ইউনুস (৪২) এবং ঢাকার কেরানীগঞ্জের সাহিদ হোসেন ওরফে শিবলু (৩২)।

পুলিশ জানিয়েছে, গত ৩১ আগস্ট ভোরে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার হেঁয়াকো বাজার এলাকায় গ্রামীণফোনের একটি টাওয়ারের বিটিএস (বেস ট্রান্সসিভার স্টেশন) কক্ষের তালা ও নিরাপত্তাবেষ্টনী ভেঙে চারটি ব্যাটারি চুরি হয়।

এর কয়েকদিন আগে একই থানার গার্ডের বাজার এলাকার আরেকটি টাওয়ার থেকে ছয়টি ব্যাটারি চুরি করা হয়। এসব ঘটনায় গ্রামীণফোন কর্তৃপক্ষ গত ৭ অক্টোবর ভুজপুর থানায় মামলা করে।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. রাসেল জানান, গত ২৭ অক্টোবর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করা হয়। পরে আদালতের অনুমতি নিয়ে গ্রেপ্তার পাঁচজনকে দুই দিনের পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গত ৩০ অক্টোবর কুমিল্লার লাকসাম এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম স্বপনকে গ্রেপ্তার করা হয়। এসময় তার বাড়ি থেকে আরও একটি নোহা মাইক্রোবাস এবং দুটি চোরাই ব্যাটারি উদ্ধার করা হয়। 

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা দেশের বিভিন্ন স্থানে মোবাইল অপারেটর কোম্পানির টাওয়ারের ব্যাটারি চুরির সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ আন্তজেলা চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উদ্ধার করা ব্যাটারির মধ্যে রয়েছে- দুটি ভিশন ব্র্যান্ডের ৪৮ ভোল্ট ও ১০০ অ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি। চুরি যাওয়া বাকি ব্যাটারি উদ্ধার এবং এ চক্রের পলাতক সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রিটেলেড নিউজ

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

চট্টগ্রাম এইচএসসি পাসের হার ৫২.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছেন ২৯২৯ জন

মো.আরফান উদ্দীন  : ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলে দেশের ১১টি শিক্ষা বোর্ডের মধ্যে সামগ্রিকভাবে তৃতীয় অবস্থ...বিস্তারিত


পুনর্ব্যবহারে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য

পুনর্ব্যবহারে যাচ্ছে চট্টগ্রাম চিড়িয়াখানার প্লাস্টিক বর্জ্য

নিজস্ব প্রতিবেদক : প্লাস্টিক বর্জ্য জমা দিলেই চট্টগ্রাম চিড়িয়াখানায় বিনামূল্যে প্রবেশের সুযোগ পাচ্ছে ১৮ বছর বয়স পরà...বিস্তারিত


চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

চট্টগ্রামে একদিনে গ্রেপ্তার ৯৭৮ জন

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় কিশোর গ্যাং, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকবিরোধী অভিযà¦...বিস্তারিত


তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

তিন কলেজে ৯ শিক্ষার্থী, পাস করেনি কেউ

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফলাফলে তিনটি কলেজের কোনো শিক্ষার্থীই উত্তীà¦...বিস্তারিত


শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার

শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী সানি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের সহযোগী মো. সাব্বির হোসেন সানি-কে (৩৪) নারায়ণগঞ্জ জ...বিস্তারিত


নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর