শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:০৩ পিএম, ২০২২-০৬-১৩
রাশিয়ার সামরিক আগ্রাসন মোকাবিলায় ইউক্রেনকে পরমাণু অস্ত্র সরবরাহের অধিকার পশ্চিমাদের আছে বলে জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের আইনপ্রণেতা রাদোস্লাভ সিকরোস্কি।
ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতা এবং পোল্যান্ডের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ইউক্রেনের এসপ্রেসো টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন।
তিনি বলেন, ইউক্রেন যাতে তার স্বাধীনতা রক্ষা করতে পারে, সে জন্য পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে পরমাণু অস্ত্র দেওয়ার অধিকার রাখে।
২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত সিকরোস্কি পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বলেন, রাশিয়া বুদাপেস্ট মেমোরেন্ডাম লঙ্ঘন করেছে।
১৯৯৪ সালে সই হওয়া ওই সমঝোতায় ইউক্রেন, রাশিয়া, ব্রিটেন এবং আমেরিকা সই করে। এ সমঝোতায় সইয়ের মাধ্যমে ইউক্রেন তার হাতে থাকা সোভিয়েত আমলের পরমাণু অস্ত্র সমর্পণ করতে রাজি হয়। এর বিনিময়ে ইউক্রেনের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর অঙ্গীকার করে রাশিয়া।
সূত্র: আরটি ও সালটেন।
আবদুল্লাহ মজুমদার : : পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দৈনিক আমাদের চট্টগ্রামের উদ্যোগে ‘সীরাতে মোস্তফা মাহফিল’ ...বিস্তারিত
কক্সবাজার প্রতিনিধি: : মিয়ানমার থেকে নদীপথে ইয়াবা পাচারকালে কক্সবাজার টেকনাফ সীমান্ত থেকে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা সহ দু'জন...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : ইসরাইল ও হিজবুল্লাহ শুক্রবার যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। লেবাননে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলু...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
আমাদের ডেস্ক : : জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্রমন্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited