শিরোনাম
রায়হান সিকদার,লোহাগাড়াঃ | ০৬:১৮ পিএম, ২০২০-১০-০৭
আসন্ন আধুনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের সর্বস্তরের মনোনীত চেয়ারম্যান প্রার্থী, ইউপির বর্তমান সফল চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব মিয়া টেবিল ফ্যান প্রতীক নিয়ে নির্বাচনী প্রচার-প্রচারণা ও গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন।
তিনি বিভিন্ন এলাকায় প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে মানুষের ব্যাপক সাড়া পাচ্ছেন,অকুতোভয় ভালবাসায় সিক্ত হচ্ছেন। প্রতিদিন সকাল থেকে বিকাল যেখানে প্রচারণায় যাচ্ছেন সেখানে মানুষের আন্তরিকতায় মুগ্ধ হচ্ছেন। সাধারণ ভোটাররা আধুনগরের চেয়ারম্যান পদে টেবিল ফ্যান প্রতীকে নির্বাচিত করবেন বলে প্রত্যাশা দিচ্ছেন। এলাকার মুরুব্বি আবদস ছালাম জানান,বিগত দিনে চেয়ারম্যান আইয়ুব মিয়াকে আমরা সবসময় পাশে পেয়েছি। এলাকার উন্নয়নে তিনি অনেক বেশী অবদান রেখেছেন। আমরা টেবিল ফ্যান প্রতীকে আইয়ুব মিয়া চেয়ারম্যান সাহেবকে ভোট দিয়ে নির্বাচিত করব। চেয়ারম্যান প্রার্থী ও আধুনগর ইউপির বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব মিয়া জানান,বিগত দিনে আধুনগরবাসীর পাশে থেকে সবসময় কাজ করেছি, এলাকার উন্নয়ন করেছি,মানুষের ডাকে সবসময় সাড়া দিয়েছি। মানুষ আমাকে যেকোন বিপদআপদে পাশে পেয়েছেন। তাই পুণরায় উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টেবিল ফ্যান মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।
চেয়ারম্যান পদে জয়ের বিষয়ে আপনি আলহাজ্ব আইয়ুব মিয়া কতটুকু আশাবাদী? এমন এক প্রশ্নের জবাবে তিনি জানান, জনগণের প্রতি আমার অনেক আশ্বা,ভরসা ও বিশ্বাস রয়েছে। আমাকে এলাকার জনগণ অনেক বেশী ভালবাসেন। তাই আগামী ২০অক্টোবর জনগণের পছন্দের প্রতীক টেবিল ফ্যান মার্কায় ভোট দিয়ে বিজয়ী লাভ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান জনপ্রিয় চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আইয়ুব মিয়া আধুনগরবাসীর কাছে দোয়া,সহযোগীতা ও সমর্থন কামনা করেছেন ।
স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টায় ৫২৪ ...বিস্তারিত
পটিয়া প্রতিনিধি : : পটিয়ায় উপজেলার ভাটিখাইন ইউনিয়নের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, মহান আদর্শ, মানবিক মূল্যবোধ ও চারিত্রিক উৎকর্ষ সম্পর্কে ন...বিস্তারিত
আনোয়ারা প্রতিনিধি : : গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিই...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : খেলাধুলা তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের সংসদ সদস্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited