শিরোনাম
চন্দনাইশ প্রতিনিধি : | ০৫:২৩ পিএম, ২০২৫-১২-০৯
মোহাম্মদ কমরুদ্দিন ,চন্দনাইশ : "দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই শ্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৯ ডিসেম্বর ) সকালে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, কবুতর উড়িয়ে, র্যালি, মানববন্ধন পরবর্তী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে উপজেলা অডিটোরিয়াম হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.জাহাঙ্গীর আলম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাজীব হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো.আরিফুল ইসলাম এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমা, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মো.আবু তালেব, চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক মো.কমরুদ্দিন, সাধারণ সম্পাদক খালেদ রায়হান,সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম রুবেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চৈতি বড়ুয়া, ডা.সজীব দেব নাথসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন,আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সনদের আলোকে পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৫ উদযাপন করা হচ্ছে। এবার দিবসটির প্রতিপাদ্য হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগানকে সামনে রেখে সাড়া দেশের ন্যায় চন্দনাইশেও এই দিবসটি পালিত হচ্ছে। দুর্নীতি দমন করতে হলে সবাইকে একসাথে এগিয়ে আসতে হবে। আমরা চেষ্টা করছি জনগণকে সম্পৃক্ত করতে। সরকার দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে অনেক কার্যক্রম হাতে নিয়েছে এবং তা বাস্তবায় করে যাচ্ছে। তবে আমাদের মনে রাখতে হবে এ কাজ সরকারের একার নয়,এ কাজ আমাদের সকলের। তাই এ কাজে আমাদের সকলেরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা উচিত।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited