শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ০৩:২৫ পিএম, ২০২১-০৩-১৪
নগরে পৃথক ঘটনায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন দু’জন। তারা হলেন-বাকলিয়ার রায়হান হোসেন রাকিব (২৫) ও বায়েজিদ এলাকার ফারজানা আক্তার (২৭)। রোববার (১৪ মার্চ) মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রায়হান হোসেন বাকলিয়ার ১৮ নম্বর ওয়ার্ডের বশির আহমেদ সরদার বাড়ির মৃত নুরুল আলমের ছেলে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভূঁইয়া জানান, বাকলিয়ার ইসহাকপুল এলাকায় একটি অফিসে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে ঝুলন্ত অবস্থায় রায়হান হোসেন রাকিব নামের এক যুবককে উদ্ধার করে ভোররাত ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে বায়েজিদ থানার চন্দ্রনগর নাছির ভবনে স্বামীর সঙ্গে ঝগড়া করে সবার অগোচরে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা আক্তার। তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ভোর পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ফারজানা আক্তার (২৭) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার উত্তর সালামদার মন্ডল পাড়া পুলিশ বাড়ির মাসুদ রানার স্ত্রী।
নিজস্ব প্রতিবেদক : ‘নিজের স্বপ্নগুলোই জীবনের এভারেস্ট। জীবনের এভারেস্ট জয় করতে হলে বই পড়তে হবে। পৃথিবীকে জানতে বে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের খুলশীর কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় অনলাইন প্রতারণার অভিযোগে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের জন্...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরের হালিশহর থানায় আট বছরের শিশুকে ধর্ষণের মামলায় আসামি মো.মজিবর মৃধাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ২ জন নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর চট্টগ্র...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : নগরবাসীর নিরাপদ সড়ক পারাপারের স্বপ্ন নিয়ে নির্মিত হয়েছিল চট্টগ্রামের প্রথম এস্কেলেটরযুক্ত ফুটও...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited