চট্টগ্রাম   সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

চকরিয়ায় বাস-ট্রাক-পিকআপ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ আহত ৩০

চকরিয়া প্রতিনিধি :    |    ০৬:২৭ পিএম, ২০২২-০২-০৭

চকরিয়ায় বাস-ট্রাক-পিকআপ ত্রিমুখী সংঘর্ষে নিহত ৩ আহত ৩০

কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী যাত্রীবাহী বাস, ট্রাক ও লেগুনার ত্রিমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ তিনজন নিহত হয়েছেন।
 এসময় গাড়ির দুটিতে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের চকরিয়া উপজেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 


রবিবার রাত সাড়ে ১১ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহসড়কের উপজেলা খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্যামলী পরিবহনের চালক ও মাদারিপুরের বাসিন্দা ইছহাক মাতব্বরের ছেলে বজলুল হক (৪০), একই গাড়ির হেলপার ও ঢাকার ধামরাই এর বাসিন্দা সেকিম আলীর ছেলে মো. আলাল (২৮) ও কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ির মাওলানা আহসান উল্লাহর ছেলে মাওলানা মো. খালেদ (৩৫)। গুরুতর আহতদের মধ্যে আবদুল্লাহ শেখ (২৬), নাজেম উদ্দিন (৪৯), এমডি ফারুক (৫৫), শাহ আলম (৪০), শামজিল (১৮) ও জিয়াউদ্দিন (২৩) কে চট্টগ্রাম মেডিকেল কলেজ  হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ জানায়, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখি যাত্রীবাহী শ্যামলী বাস চকরিয়ার খুটাখালী মেধাকচ্ছপিয়া (ন্যাশনাল পার্ক) এলাকায় পৌছলে লবণবাহী একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে বিপরীতমুখী লেগুনার সাথে ত্রিমুখী সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে শ্যামলী বাসের চালক-হেলপার ও এক যাত্রী মারা যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তা মালুমঘাট হাইওয়ে থানার একদল পুলিশ আহতদের দ্রুত চিকিৎসার জন্য চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. সিরাজুম মুনির সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তন্মধ্যে গুরুতর আহত ছয়জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। 
মালুমঘাট হাইওয়ে থানার ইনচার্জ মো.শাফায়েত হোসেন বলেন, খুটাখালীর মেধাকচ্ছপিয়া এলাকায় বাস-ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। এসময় বাসের চালক ও হেলপারসহ তিনজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। গাড়ি তিনটি জব্দ করা হয়েছে।

রিটেলেড নিউজ

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

পর্যটন শিল্পের অপার সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের অপেক্ষায় আলীকদম

স্টাফ রিপোর্টার : : এস. এফ. এম. মোস্তাঈন বিল্লাহ পাহাড়, নদী, ঝরনা, বন আর বৈচিত্র্যময় জনজীবন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘের...বিস্তারিত


ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

ঘরের আলো জ্বলে, শ্রমিকের অধিকার অন্ধকারে 

আবদুল্লাহ মজুমদার : : ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। চট্টগ্রামের কোনো এক বাসাবাড়ির রান্নাঘরে চুলা জ্বলে উঠেছে। ঘুমজড়...বিস্তারিত


ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

ইন্ডিয়ান ভিসা সার্ভার হ্যাক করা হয়েছে, আবেদনে জটিলতা বৃদ্ধি

স্টাফ রিপোর্টার : :   কে এম আলী হাসান বর্তমানে ইন্ডিয়ার ভিসার জন্য আবেদন করতে গিয়ে দীর্ঘ ভোগান্তি ও মোটা অংকের টাকা...বিস্তারিত


আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

আ.লীগের ১৭ বছরসহ সব আমলের আর্থিক অনিয়ম খুঁজবে সংসদীয় কমিটি

ঢাকা অফিস : : আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছর, পরবর্তী অন্তর্বর্তী সরকার এবং বর্তমান সরকারের আমলে সরকারি অর্থ ব...বিস্তারিত


চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন সম্প্রসারণের দাবি সরোয়ার আলমগীরের

ফটিকছড়ি প্রতিনিধি : : চট্টগ্রাম-নাজিরহাট রেললাইন রামগড় পর্যন্ত সম্প্রসারণের দাবি জাতীয় সংসদে তুলেছেন বন ও জলবায়ু পরিব...বিস্তারিত


হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার, দেশজুড়ে বিশেষ অভিযান

ঢাকা অফিস : : দেশব্যাপী হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিয...বিস্তারিত



সর্বপঠিত খবর

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত


মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা ন...বিস্তারিত



সর্বশেষ খবর