শিরোনাম
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : | ০৬:৩২ পিএম, ২০২৫-০৫-০৮
ফটিকছড়িতে সরকারি জায়গায় গড়ে তোলা ১১ টি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। ৮ মার্চ দুপুরে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী।
নাজিরহাট পৌরসভার ঝংকার মোড় সংলগ পূর্ব ফরহাদাবাদ মৌজার বি এস ১ নং খাস খতিয়ানভুক্ত ১০১৯ নং দাগের ৮ শতক জমি দখলের নজরে আসে প্রশাসনের। পরে উচ্ছেদের উদ্যোগ নিয়ে তাদের পর্যাপ্ত সময় দিয়ে নোটিশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী এর নেতৃত্বে উচ্ছেদের টীম পৌছানোর আগেই প্রায় ৮০% স্থাপনা দখলকারীরা সরিয়ে নেন। পরে অন্যান্য সামগ্রী অপসারণ করে সরকারের নিয়ন্ত্রনে নেওয়া হয়। জমির আনুমানিক মূল্য প্রায় ২.৫ কোটি টাকা।
অভিযানের সময় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মোঃ নজরুল ইসলাম, নাজিরহাট ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা মোকতার হোসেনসহ আইন-শৃঙ্খলা রক্ষায় উপস্থিত ছিল আনসার সদস্যরা।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী বলেন, সরকারী সম্পত্তি উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে।
স্টাফ রিপোর্টার : : চট্টগ্রামের সীতাকুণ্ডে রমজান মাস ঘিরে বাণিজ্যিকভাবে পুদিনা আবাদ করা হয়েছে। উপজেলায় ২০ হেক্টর জম...বিস্তারিত
ফটিকছড়ি প্রতিনিধি : : পবিত্র রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজার মনিটরিং জোরদারের অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলার কাজিরহ...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সরোয়ার আলমগীরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন ...বিস্তারিত
খবর বিজ্ঞপ্তি : চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া আংশিক-লোহাগাড়া) আসনের কেন্দ্রীয় কর্মসূচির ...বিস্তারিত
মীরসরাই প্রতিনিধি : : মিঠুন দাশ : মিরসরাইয়ে চুরি বা হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর। মিরসর...বিস্তারিত
আনোয়ার হোসেন ফরিদ, ফটিকছড়ি : : বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় এবং চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে স...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik amader Chattagram | Developed By Muktodhara Technology Limited